বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫০ এএম
ভয়ঙ্কর খোকন বাহিনী: একাধিক হত্যা, মাদক ও দখল মামলার আসামিদের তালিকা প্রকাশ
লেখক: আজগর আলি মানিক
সম্পাদক: সিটিজি ক্রাইম নিউজ
প্রকাশকাল: ১০ অক্টোবর ২০২৫
স্থানীয় জনগণের মাঝে আতঙ্কের নাম হয়ে উঠেছে একাধিক মামলার আসামিদের নিয়ে গঠিত একটি চক্র, যা ‘খোকন বাহিনী’ নামে পরিচিত। এ বাহিনীর নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ খোকন মিয়া নামের এক ব্যক্তি, যার নিকট আত্মীয়, অনুসারী ও রাজনৈতিক ঘনিষ্ঠদের অনেকেই হত্যা, মাদক, জমি দখল, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত বলে অভিযোগ উঠেছে।
অভিযোগপত্র অনুযায়ী অভিযুক্তদের নাম ও খোকনের সাথে সম্পর্ক:
মোহাম্মদ আরিফ মিয়া – খোকনের আপন ভাই, হত্যা ও একাধিক মামলার আসামি
মোঃ সুমন মিয়া – খোকনের আপন ভাতিজা, হত্যা ও একাধিক মামলার আসামি
ছোট আরিফ মিয়া – খোকনের নাতি, হত্যা ও একাধিক মামলার আসামি
মোহাম্মদ নাজমুল মিয়া – খোকনের বোনজামাই, একাধিক মামলার আসামি
মোঃ সুন্দর আলী – খোকনের ভাগিনা, মাদকের একাধিক মামলার আসামি
মোঃ খলিল মিয়া – খোকনের নাতি, মাদকের একাধিক মামলার আসামি
মোঃ রানা মিয়া – খোকনের আপন ভাগিনা, একাধিক মাদকের আসামি
মোঃ বাবু মিয়া – খোকনের ভাতিজা, একাধিক মামলার আসামি
মোহাম্মদ আইনিছ মিয়া – খোকনের চাচাতো ভাই, একাধিক মামলার আসামি
মোঃ মিন্নত আলী – খোকনের নাতি, একাধিক মাদকের মামলার আসামি
মোঃ আমির হোসেন – খোকনের নাতি, একাধিক মাদকের মামলার আসামি
মোঃ মজিদ মিয়া – খোকনের নাতি, একাধিক মাদকের মামলায় অভিযুক্ত
নাটক সাজিয়ে সম্মেলন, ভয়ভীতির রাজনীতি ও চাঁদাবাজি
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি দুই ব্যক্তি এক সংবাদ সম্মেলনে খোকনের পক্ষে বক্তব্য দেন। কিন্তু এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই সম্মেলন ছিল পুরোপুরি সাজানো নাটক। বক্তারা ছিলেন খোকনের অনুসারী এবং তার কথামতো পরিচালিত ‘পুতুল’ মাত্র। তারা জনসমক্ষে খোকনের পক্ষে কথা বললেও, প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন।
যে কেউ খোকনের বিরুদ্ধে মুখ খুলে বা সত্য প্রকাশ করার চেষ্টা করলে, খোকনের বাহিনীর পক্ষ থেকে তাকে হুমকি, হয়রানি, মিথ্যা মামলা ও এমনকি শারীরিক হামলার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
দখল-লুটপাট-সন্ত্রাস: আওয়ামী লীগ পরিচয়ে অপকর্ম
খোকনের বাহিনী দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে দখল, লুটপাট, চাঁদাবাজি, ভয়ভীতি, জমি দখল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়রা বলেন, এ বাহিনী নিজেদের আওয়ামী লীগের নাম ব্যবহার করে ‘মাদবরি’ ও এলাকায় আধিপত্য বজায় রেখেছে।
অনেকে অভিযোগ করছেন, বিএনপি ঘরানার প্রভাবশালীরা এখন নিজেদের রক্ষা করতে খোকনের বাহিনীর সাথে হাত মিলিয়ে এসব অপকর্মে জড়িয়ে পড়েছেন। তারা এখন দলীয় পদ-পদবী ব্যবহার করে ক্ষমতা ও সন্ত্রাস দুটোই চালাচ্ছেন।
অন্যান্য অভিযোগযুক্ত রাজনৈতিক নেতাদের নাম
মোহাম্মদ আমান মাতব্বর – আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে
মোঃ সিপাই আলী মাদবর – খুনের মামলার আসামি এবং একাধিক মামলায় অভিযুক্ত
এলাকাবাসীর মুখে খোকন বাহিনীর ভয়াবহতা
৫২ নম্বর ওয়ার্ড, বাঁশি ও দাঁড়াইল পশ্চিম পাড়া এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ সরাসরি অভিযোগ করেছেন যে, খোকন বাহিনী এলাকার ঘুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি, প্রতারণা, সন্ত্রাস, চুরি, লুটপাট, ভাঙচুরসহ ভয়ঙ্কর কর্মকাণ্ডে লিপ্ত। তারা ভয়ভীতি ও টাকার বিনিময়ে মানুষের মুখ বন্ধ করে রাখে।
“মানুষকে জিম্মি করে খোকনের পক্ষে কথা বলানো হয়।”
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য
ভয়ভীতি ও হুমকি দেখিয়ে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে, স্থানীয় মানুষকে জিম্মি করে রেখেছেন খোকন বাহিনী। এই বাহিনীর সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
যদি কেউ খোকনের বিরুদ্ধে মুখ খোলে, তার জীবনে নেমে আসে ভয়াবহ দিন। এজন্য কেউ মুখ খুলতে সাহস পায় না।”
প্রশাসনের হস্তক্ষেপ ও তদন্ত দাবি
স্থানীয় সচেতন সমাজ ও ভুক্তভোগীরা জোর দাবি জানিয়েছেন যে, খোকন বাহিনী এবং তাদের রাজনৈতিক আশ্রয়দাতাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যেন সাধারণ মানুষ শান্তিতে, নিরাপদে বসবাস করতে পারে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত