বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫১ এএম
চাঁদাবাজি, ভাঙচুর ও জাল দলিলের অভিযোগে চট্টগ্রামে আলোচিত পিকলু বণিকের বিরুদ্ধে একাধিক মামলা
চট্টগ্রাম, মহানগরীর পরিচিত ব্যবসায়ী এবং বিতর্কিত ব্যক্তিত্ব পিকলু বণিকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগের মধ্যে রয়েছে—চাঁদাবাজি, জাল দলিল তৈরির মাধ্যমে সম্পত্তি দখল, ব্যবসায়িক স্থানে ভাঙচুর, এবং সোনার চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা।
জানা গেছে, পিকলু বণিক আওয়ামী সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রীর ছত্রছায়ায় থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জাল দলিল তৈরি করে বহুতল ভবন নির্মাণ করেছেন। তার এসব কর্মকাণ্ডে বিনিয়োগ করেছেন তার শ্বশুর সুধীর বণিক, যিনি নিজেও কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বলে অভিযোগ রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পিকলু বণিক চট্টগ্রামের হাজারী গলির সুগন্ধা ভবন ও সুগন্ধা জুয়েলার্সের মালিক। তাকে ঘিরে গড়ে উঠেছে দুবাই-বাংলাদেশ-ভারত জুড়ে বিস্তৃত স্বর্ণ চোরাচালান চক্র, যার তিনি অন্যতম গডফাদার হিসেবে পরিচিত।
ব্যবসায়ীর দোকানে হামলা ও ৫ কোটি টাকা চাঁদার অভিযোগ
সম্প্রতি, ব্যবসায়িক বিরোধের জেরে পিকলু বণিক তার অনুসারীদের নিয়ে চট্টগ্রামের হাজারী গলির এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালান এবং পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন, যার তদন্তভার বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম জোনের ইন্সপেক্টর মোরশেদ পারভেজের ওপর ন্যস্ত।
মামলা থেকে রেহাই পেতে প্রভাব খাটানোর চেষ্টা
অভিযোগ রয়েছে, চাঁদাবাজির মামলা থেকে মুক্তি পেতে পিকলু বণিক ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়োগপ্রাপ্ত সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের সহায়তা চেয়েছিলেন। তবে পিবিআই কর্তৃক দেওয়া প্রাথমিক তদন্ত রিপোর্টে অসংগতি থাকায় ভুক্তভোগী ব্যবসায়ী আদালতে 'নারাজি' প্রদান করেছেন।
দুদকে দুর্নীতির অভিযোগ
পিকলু বণিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ-ও অভিযোগ পেয়েছে বলে জানা গেছে। বিষয়টি যাচাই করে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন দুদক ঢাকা প্রধান কার্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা।
স্থানীয়দের উদ্বেগ
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের অপরাধমূলক কার্যক্রম চলতে থাকলে চট্টগ্রাম নগরীর ব্যবসায়িক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে পিকলু বণিক ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
আজগর আলি মানিক সম্পাদক সিটিজি ক্রাইম নিউজ।
স্থান: চট্টগ্রাম
তারিখ: [১০ অক্টোবর ২০২৫]
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত