বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫০ এএম
আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ভয়াবহ ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ!
লেখক: আজগর আলি মানিক
সম্পাদক: সিটিজি ক্রাইম নিউজ
চট্টগ্রামের নামকরা রিয়েল এস্টেট কোম্পানি “আশিয়ান সিটি”-র মালিক নজরুল ইসলাম ভূঁইয়া-এর বিরুদ্ধে ভয়াবহ ভূমি দখল, আদালতের আদেশ অমান্য, জালিয়াতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার গুরুতর অভিযোগ উঠেছে।
৩০ বছরের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ
ভুক্তভোগী মোছা: আনোয়ারা বেগম লিখিত অভিযোগে জানিয়েছেন,
আমার পিতা আজ থেকে ৩০ বছর আগে যে সম্পত্তি দিয়ে গেছেন, সেই জমি জোরপূর্বকভাবে দখল করে নিয়েছে আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়া। আমরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছি, অথচ আজ আমাদের নিজ ভিটেমাটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না!"
ঘটনার সূত্রপাত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে, যখন নজরুল ভূঁইয়ার নেতৃত্বাধীন একদল লোক সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ শুরু করে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ!
চট্টগ্রাম জর্জ কোর্ট থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও নজরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বাধীন বাহিনী আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো জমিতে অবৈধ নির্মাণ চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী আনোয়ারা বেগম আরও অভিযোগ করে বলেন,
আমরা আদালতের নির্দেশ দেখালেও তারা সেটি ছিঁড়ে ফেলে, এবং জানিয়ে দেয়— ‘আমরা কিছুই মানি না’। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
সন্ত্রাসী বাহিনীর নাম প্রকাশ:
ভুক্তভোগীর অভিযোগে নজরুল ভূঁইয়ার সঙ্গে জড়িত সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে:
১. সাইফুল ইসলাম ভূঁইয়া
২. জাহিদুল ইসলাম ভূঁইয়া
৩. অলীউল্লাহ ভূঁইয়া
৪. রাসেদুল ভূঁইয়া
৫. আনিস ভূঁইয়া
৬. আক্তার ভূঁইয়া
৭. আব্বাস আলী ভূঁইয়া
৮. নুরুউল্লাহ ভূঁইয়া
৯. একরাম (বুইড়া)
১০. আনসার বাহিনীর সহযোগিতা
এই বাহিনী নিয়মিত হুমকি দিচ্ছে এবং সম্পত্তির চারপাশে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পাহারা বসিয়েছে বলে অভিযোগ।
ভুক্তভোগীর আকুতি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আনোয়ারা বেগম প্রধান উপদেষ্টা ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন,
আমাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি আমরা চাই। জোর করে দখল, হুমকি ও আদালত অমান্য করে যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ
এই ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং আদালতের দ্রুত পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন।
এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর সরাসরি চ্যালেঞ্জ।
বি.দ্র.: এই প্রতিবেদন ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পেলে সেটিও ভবিষ্যত প্রতিবেদনগুলোতে তুলে ধরা হবে।
সিটিজি ক্রাইম নিউজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের পাশে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত