বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫০ এএম
চট্টগ্রামে বিএনপি নেতা আবুল কাশেমের ক্ষোভ: ‘হাইব্রিড’ দখলে নিচ্ছে রাজনীতি, ত্যাগী নেতারা অবহেলিত
ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১১নং কদমতলী ইউনিয়নের বিএনপির সক্রিয় সদস্য ও সাবেক যুবদল নেতা মোঃ আবুল কাশেম সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে দলীয় অব্যবস্থাপনা, ষড়যন্ত্র এবং তথাকথিত ‘হাইব্রিড’ নেতাকর্মীদের দাপট নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
আবুল কাশেম দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বারবার তিনি মামলা ও হামলার শিকার হয়েছেন।
“আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আল্লাহর অশেষ রহমতে আমি আজও বেঁচে আছি,” — বলেন তিনি।
তিনি জানান, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর আদর্শে রাজনীতি করার কারণে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। তার পরিবারের সদস্যরাও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
“আমার কর্ণফুলী নদীতে থাকা দুটি বোট তারা পুড়িয়ে দিয়েছে। আমার স্ত্রী-সন্তান পর্যন্ত রেহাই পায়নি,” — বলেন আবুল কাশেম।
দলীয় নেতৃত্ব ও ‘চামছা সংস্কৃতি’ নিয়ে ক্ষোভ
আবুল কাশেম অভিযোগ করেন, বর্তমানে বিএনপির রাজনীতি থেকে হারিয়ে গেছে মাঠের ত্যাগী নেতাকর্মীরা। নতুন করে আসা কিছু ‘হাইব্রিড’ নেতাকর্মী এখন রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছেন।
“জননেতা হুমায়ুন কাদের চৌধুরীর আশেপাশে এমন কিছু চামছা রয়েছে, যারা আমাদের মতো ত্যাগী কর্মীদের তার কাছে যেতে দেয় না। আমাদের হেয় করা হয়, সামনে বসার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না,” — বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির যেকোনো জনসভায় গেলে দেখা যায়, ‘হাইব্রিডরা’ সামনের সারিতে বসতে ধাক্কাধাক্কি করে, অথচ রাজপথে লাঠি খাওয়া, নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীরা পড়ে থাকেন অবহেলায়।
চক্রান্তের শিকার হচ্ছেন বলেও দাবি
আবুল কাশেম জানান, চন্দ্রঘোনার লিচুবাগান এলাকায় ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তিনি ভয়ঙ্কর চক্রান্তের শিকার হচ্ছেন।
“আমি প্রতিবাদ করেছিলাম বলেই এখন আমাকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে। দলীয়ভাবেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে,” — অভিযোগ করেন তিনি।
তিনি দলীয় সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন:
“আমি বিএনপির আদর্শচ্যুত কেউ না। আমি ত্যাগ করেছি, নির্যাতিত হয়েছি। এখন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। আমি ধৈর্য ধরে সব সহ্য করছি। কিন্তু সময় এলে সব প্রকাশ করব।”
আবুল কাশেমের বক্তব্যের মাধ্যমে বিএনপির অভ্যন্তরে এক গভীর আস্থা সংকট, নেতৃত্বের বিচ্ছিন্নতা এবং মূল্যায়নের অভাব স্পষ্ট হয়ে উঠছে। অনেক ত্যাগী নেতাকর্মী মনে করছেন, দলীয় ভেতরে মতপার্থক্য ও অবমূল্যায়নের প্রবণতা চলতে থাকলে মাঠের রাজনীতি আরও দুর্বল হয়ে পড়বে।
উল্লেখযোগ্যভাবে, এ বিষয়ে এখনো বিএনপির কোনো কেন্দ্রীয় বা স্থানীয় নেতা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে আবুল কাশেমের এই বক্তব্য চট্টগ্রামের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত