বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৮ এএম
চট্টগ্রামে বিএনপির নেতা আবুল বাশারের অভিযোগ: ‘হাইব্রিড’ দখলে নিচ্ছে রাজনীতি, পুরাতন ত্যাগী নেতাকর্মীরা অবহেলিত
ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১১নং কদমতলী ইউনিয়নের বিএনপির সক্রিয় সদস্য ও সাবেক যুবদল নেতা মোঃ আবুল বাশার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় অব্যবস্থাপনা, ষড়যন্ত্র এবং তথাকথিত ‘হাইব্রিড’ নেতাকর্মীদের দাপটের বিরুদ্ধে।
একান্ত সাক্ষাৎকারে আবুল বাশার বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি হয়েছেন বারবার মামলা ও হামলার শিকার।
আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আল্লাহর অশেষ রহমতে আমি আজও বেঁচে আছি,"
বলেন তিনি।
তিনি দাবি করেন, শহীদ সালাহউদ্দিন কাদের
চৌধুরীর আদর্শে রাজনীতি করায় তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়, এমনকি পরিবার পর্যন্ত ছিল নির্যাতনের শিকার।
আমার কর্ণফুলী নদীতে থাকা দুটি বোট তারা পুড়িয়ে দিয়েছে। আমার বউ-বাচ্চা পর্যন্ত রেহাই পায়নি,"
বলেন বাশার।
দলীয় নেতৃত্ব ও ‘চামছা সংস্কৃতি’ নিয়ে ক্ষোভ
বাশারের অভিযোগ, বর্তমানে বিএনপির রাজনীতি থেকে হারিয়ে গেছে ত্যাগী, মাঠের কর্মীরা। নতুন করে যোগ দেওয়া কিছু ‘হাইব্রিড’ নেতাকর্মী রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
জননেতা হুমায়ূন কাদের চৌধুরীর আশেপাশে এমন কিছু ‘চামছা’ রয়েছে, যারা পুরনো ত্যাগী কর্মীদের তার কাছে যেতে দেয় না। আমাদের মত কর্মীদের হেয় করা হয়, সামনে বসার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না,"
— বাশার অভিযোগ করেন।
তিনি আরও বলেন,
বর্তমানে বিএনপির যেকোনো জনসভায় গেলে দেখা যায়, হাইব্রিডরা সামনের সারিতে বসতে ধাক্কাধাক্কি করে, অথচ আমরা যারা রাজপথে লাঠি খেয়েছি, চোখের জল ফেলেছি, তারা আজ অবহেলিত।"
চক্রান্তের শিকার হচ্ছেন বলেও দাবি করেন বাশার
বাশার আরও জানান, চন্দ্রঘোনার লিচুবাগান এলাকায় ইয়াবা বিক্রির বিরুদ্ধে মুখ খুলতেই তিনি পড়েছেন ভয়ংকর ষড়যন্ত্রের জালে।
আমি প্রতিবাদ করেছিলাম বলে এখন আমাকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে। আমার বিরুদ্ধে দলীয়ভাবেই ষড়যন্ত্র চলছে,"
— দাবি করেন তিনি।
তিনি দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
আমি চাই সিনিয়র নেতারা আমার দিকেও একটু খেয়াল রাখুক। আমি বিএনপির আদর্শচ্যুত কেউ না, আমি ত্যাগ করেছি, নির্যাতিত হয়েছি। এখন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। আমি ধৈর্য্য ধরে সব সহ্য করছি, কিন্তু সময় আসলে সব প্রকাশ করব।"
মোঃ আবুল বাশারের বক্তব্যের ভেতর দিয়ে স্পষ্ট হয়ে ওঠে, বিএনপির অভ্যন্তরে এক গভীর আস্থা সংকট ও নেতৃত্বের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। দলীয় ভেতরে মতপার্থক্য ও একে অন্যকে অবমূল্যায়নের প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে মাঠের রাজনীতি আরও দুর্বল হয়ে পড়বে—এমনটাই মনে করছেন অনেক ত্যাগী নেতাকর্মী।
বিএনপির কেন্দ্রীয় কিংবা স্থানীয় নেতারা তার এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এই বিষয়টি নিশ্চিতভাবেই আলোচনার জন্ম দেবে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে।
প্রতিবেদন:
ওমর ফারুক,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত