মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৫:২১ এএম
সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ৭১টি বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক কার্ড ও উপহার বিতরণ
সমিরন পাল চট্টগ্রাম থেকে:
সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে গত ২ অক্টোবর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের ৭১টি বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক কার্ড এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা ও মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ জাফর।
স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পি।
সাবেক ছাত্রনেতা প্রীতম বড়ুয়া ডালিমের সঞ্চালনায় আয়োজিত এই মহতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: প্রকৌশলী রণি বড়ুয়া চৌধুরী, তাপস বড়ুয়া, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, চয়ন বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, সৌরভ চৌধুরী, পিয়াল বড়ুয়া রোহান, উদাস বড়ুয়া দোলন, জয়তু বড়ুয়া, অনুপম বড়ুয়া, পিয়াস বড়ুয়া জয়, রুপেশ বড়ুয়া, বিজয় বড়ুয়া, জুয়েল বড়ুয়া।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, অনুকর বড়ুয়া, দিবাকর বড়ুয়া জিংকি, কল্লোল বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া, সুষেণ বড়ুয়া ছোটন, বনরূপ বড়ুয়া অমি, রূপক বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, জয় বড়ুয়া, উৎসব বড়ুয়া, এবং মহিলা স্বেচ্ছাসেবিকা প্রধান চৈতী বড়ুয়া।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মধ্যে রয়েছে:
ত্রিরত্ন সংঘ, সীবলী সংসদ, কন্ঠক বুড্ডিস্ট ইউনিটি, সম্যক, বৌদ্ধ ছায়াঙ্গন, বাংলাদেশ বুড্ডিস্ট কলেজ ইউনিভার্সিটি, বাংলাদেশ বৌদ্ধ মানবিক ব্লাড ব্যাংক, মঙ্গল সংঘ, ধর্মচক্র, আর্যসংঘ, নন্দন, স্বপ্ন সিড়ি যুব সংঘ, আবির্ভাব, অগ্রদূত বৌদ্ধ সংগঠন, বুদ্ধজ্যোতি সংঘ, নবদূত, সম্বুদ্ধ ঐক্য পরিষদ, অলৌকিক সংঘ, আৰণ্যক, বুড্ডিস্ট ইউনিটি, মহাবোধি মৈত্রীসংঘ, নির্বাণ, বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল, সদ্ধর্মজ্যোতি, অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন, প্রজ্ঞাসারথী, সীবলী মানবিক ফাউন্ডেশন, মৈত্রীবন্ধন, সীবলী ফাউন্ডেশন, মানব কল্যাণ ধম্মকথা, বৌদ্ধ তরুণ, ছন্দক, সারনাথ, ত্রিশরণ, প্রিমিয়ার ইউনিভার্সিটি, মৈত্রী মানবিক সংগঠন ও আর্যমিত্র বুদ্ধ।
অনুষ্ঠানে প্রতিটি সংগঠনের প্রতিনিধিদের হাতে অতিথিদের মাধ্যমে উপহারসামগ্রী তুলে দেন ট্রাস্টি রুবেল বড়ুয়া
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত