বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৮ এএম
টেরিবাজার রঘুনাথ বাড়ীতে বস্ত্র বিতরণ ও শারদ শুভেচ্ছা বিনিময়
“আমরা সকল ধর্মের মানুষের মাঝে ঐক্য দেখতে চাই” — হেলাল চৌধুরী
চট্টগ্রাম মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যতিক্রমী এক সম্প্রীতির নজির গড়ল বিএনপির নেতাকর্মীরা। নগরীর টেরিবাজার রঘুনাথ বাড়ীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র ও পানি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ শারদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হেলাল চৌধুরী বলেন—
আমাদের সংবিধানে প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই অধিকারকে সম্মান করেই আমাদের চলতে হবে। কেউ যেন অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে—এই চেতনায় গড়ে উঠুক আমাদের বাংলাদেশ। আমরা চাই, সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে উৎসব পালন করুক, একে অপরের সুখ-দুঃখের অংশীদার হোক।”
তিনি আরও বলেন—
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে ভাইয়ে ভাই হয়ে বসবাস করছে। এই ঐতিহ্যই আমাদের গর্ব, যা আমাদের জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অসাম্প্রদায়িক ঐতিহ্য ধরে রাখা এবং আরও শক্তিশালী করা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানটি পূজা উদ্যাপন কমিটির সভাপতি রতন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি আশুতোষ দেব রবি, সাধারণ সম্পাদক রতন বনিক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন:
কোতোয়ালী থানা বিএনপি নেতা আলমগীর চৌধুরী, ফয়েজ উল্লাহ, অ্যাডভোকেট বাবলু চৌধুরী, মোঃ জাহেদ,
দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, বক্সীরহাট ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শমসের আলী, মোঃ শুক্কুর, মোঃ জসিম।
এছাড়া আরও ছিলেন সাংবাদিক জুয়েল চৌধুরী, শাহ আলম, আব্দুর রশিদ খোকন, ইউছুপ শরীফ, আব্বাছ রশিদ, নওশাদ আলী আকিব, ইয়াছিন সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে অতিথিরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নতুন পোশাক, খাবার ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন।
এ সময় উপস্থিত সবার মাঝে ছিল ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল প্রকাশ।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত