বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৮ এএম
ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
চন্দনাইশ (চট্টগ্রাম), ৩ অক্টোবর –
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার বরমা সাতঘাটিয়া পুকুর পাড় সংলগ্ন রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি একটি সমাজ গঠনের কেন্দ্র। মসজিদ থেকে মানুষ নৈতিক ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “এই মসজিদের পুনর্নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় মুসল্লিদের জন্য এটি হবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ইবাদতখানা। আপনারা জেলা পরিষদে আবেদন করুন, আমি সুপারিশ করবো। মসজিদের জন্য যা প্রয়োজন, ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নেব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিমুল হক চৌধুরী।
সঞ্চালনায় ছিলেন বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইখতিয়ার হোসেন
খন্দকার হেলাল উদ্দিন সিআইপি
স্বেচ্ছাসেবক দল নেতা মনজুর আলম তালুকদার, মোনায়েম খান, জাহাঙ্গীর আলম
বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আবছার
বরমা ইউনিয়নের ইউপি সদস্য হাজি নওশামিয়া
পেশ ইমাম নূর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দ।
সংবাদ উপস্থাপনায়:
এম. হান্নান রহিম তালুকদার
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত