বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৯ এএম
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন মনপুরায় আগমন উপলক্ষে নেতাকর্মীদের আনন্দ উল্লাস।
মোঃ রাসেল মনপুরা উপজেলা প্রতিনিধি :
বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ভোলা -৪ চরফ্যাশন-মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর মনপুরায় আগমন উপলক্ষে তাকে উৎসব ও ধুমধাম করে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত মনপুরা বাসি।
শুক্রবার (৩ অক্টোবর ) ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাজীরহাট লঞ্চ ঘাটে অবস্থান করবেন। এর পর বিভিন্ন জায়গায় পথসভা সমাবেশ শেষ করে নিজ জন্মস্থান চরফ্যাশন যাবেন । এতে উপজেলা বিএনপি ও অঙ্গ
সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা।
মনপুরা উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে মনপুরাবাসি। তিন অক্টোবর মনপুরায় সফর করবেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন । এ লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপির সকল অঙ্গসংগঠন। আয়োজিত গণসংবর্ধনা সফল করতে নেতা-কর্মীরা প্রতিদিনই প্রস্তুতি সভা করে যাচ্ছেন মনপুরা উপজেলা বাজার থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে।
মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন জানান , বর্তমান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের মনপুরায় শুভাগমন উপলক্ষে মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উজ্জীবিত রয়েছে। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এর ধারাবাহিকতায় চরফ্যাশন-মনপুরার মানুষের ভালোবাসা নিয়েই মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাই এগিয়ে যাবে এবং তার শুভাগমন উপলক্ষে আমার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।
মনপুরা উপজেলা যুবদলের সভাপতি শামসুদ্দিন মোল্লা বলেন, বর্তমানের যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রিয় নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আগামী ৩ অক্টোবর মনপুরায় আগমন উপলক্ষে মনপুরা নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ব্যাপক উদ্যোগ ও তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে মনপুরায় জনসমুদ্রে রূপ নিবে বলে আমি আশাবাদী।
মনপুরা উপজেলা বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের মাঝে মোঃ নুরুল ইসলাম নয়ন এর আগমন ঘিরে উচ্ছাসে মেতে উঠেছে নেতাকর্মীরা। তার সফর ঘিরে উজ্জীবিত হয়ে আগামী সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনাকে আরো গতিশীল করবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত