বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৩ এএম
ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক
মোঃগোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় ১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথমে জয়মনিরহাট সার্বজনীন দুর্গা মন্দির। পরে কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির এবং শেষে সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও স্বাগত ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের আগমনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রতিদিন দুই থেকে তিনবার ফোন করে খোঁজখবর নিচ্ছেন। আনসার ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে এবং থানার ওসিও নিয়মিত খোঁজ নিচ্ছেন। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছেন এবং প্রতিটি মণ্ডপের কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জেলা প্রশাসকের শুভেচ্ছা সফরকে স্বাগত জানিয়ে বলেন, সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন, যাতে সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে—এ জন্য সকলকে ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করেন, বাকি দিনগুলোও সুন্দরভাবে উদযাপন হবে এবং এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত