মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৬:২৭ এএম
লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ
লেখক: ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চন্দ্রঘোনা
লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ১৫ বছর ধরে কোনো নির্বাচন না হওয়ায়, সাধারণ সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে বর্তমান সভাপতি পদপ্রার্থী মোঃ বেলাল উদ্দীন (সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল) জানান লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অথচ দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাচন হয়নি। এবারের নির্বাচনেও সঠিক নিয়ম অনুসরণ করা হচ্ছে না, তফসিল ঘোষণা করা হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী শুধুমাত্র কার্ডধারী সদস্যরাই ভোট দিতে পারেন, কিন্তু এখন বাইরের লোকজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন,
আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যাতে প্রকৃত সদস্যরা তাঁদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান। সাধারণ সদস্যরা চায় একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ নেতৃত্ব। কিন্তু কিছু মহল ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে, যা মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সমিতির বর্তমান কার্যক্রমে স্বচ্ছতা নেই এবং দীর্ঘদিন ধরে অনিয়মে জর্জরিত। অনেকেই বলছেন, সমিতি যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে।
মোঃ বেলাল উদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেন —
যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করবো। এই সমিতিকে আমরা গড়ে তুলবো সদস্যদের কল্যাণে, দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিকভাবে। সকল সদস্যকে আহ্বান জানাচ্ছি — আসুন, আমরা সবাই মিলে ভোটাধিকার প্রয়োগ করে একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করি।”
সাধারণ সদস্যদের দাবি, নির্বাচন যেন গঠনতন্ত্র অনুযায়ী হয় এবং কোনোভাবেই অযোগ্য বা বহিরাগত কাউকে ভোটাধিকার দেওয়া না হয়।
স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, নির্বাচন নিয়ে যেন অরাজকতা সৃষ্টি না হয়, সেজন্য যথাযথ নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
উল্লেখ্য, লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতি চন্দ্রঘোনা এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন, যা স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত