বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪ এএম
ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ ও আংশিক কমিটি ঘোষণা
মোঃগোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কুড়িগ্রাম জেলা শাখার অনুমোদনে ভূরুঙ্গামারী উপজেলা মহিলা দলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা শাখার সভাপতি রেশমা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি যৌথ স্বাক্ষরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মৌখিকভাবে বলে রাতে স্বাক্ষরিত করে এ কমিটি অনুমোদন দেন।
বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত কর্মী সমাবেশে সকল ইউনিয়নের মহিলা কর্মী ও নেতৃবৃন্দ এবং জেলা মহিলা দল ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হন।
সুলতানা আফরুজা আহমেদ, সহকারী অধ্যাপক, ভূরুঙ্গামারী মহিলা কলেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। এছাড়া প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কুড়িগ্রাম জেলা শাখা রেশমা সুলতানা, প্রধান বক্তা হিসাবে মোসলেমা বেগম মিলি। বিশেষ অতিথির মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, সদস্য কাজী নিজাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন (তৌহিদ), রফিকুল ইসলাম শান্ত, আলহাজ্ব মোঃ আব্দুস সালামসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
সেখানে বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রাখতে হবে।” বিভিন্ন বক্তব্য শেষে কমিটি ঘোষনা করেন।
ঘোষিত কমিটিতে সহকারী অধ্যাপক মোছাঃ সুলতানা আফরুজা আহমেদকে সভাপতি এবং মোছাঃ রাশেদা বেগম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: সপ্না বেগম, সহ-সভাপতি আবিদা সুলতানা, মাজেদা খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: রোকসানা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক: রোজিনা পারভীন, সাংগঠনিক সম্পাদক: মোছাঃ ফরিদা খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক: মোছাঃ শারমিন আক্তার, প্রচার সম্পাদক: মোছাঃ রেবেকা সুলতানা রিতু, দপ্তর সম্পাদক: মোছাঃ আনোয়ারা বেগম, সহ-দপ্তর সম্পাদক: মোছাঃ কুলসুম খাতুন।
সাধারণ সম্পাদক হিসাবে মোছাঃ রাশেদা বেগম হলেন আন্ধারিঝাড় ইউনিয়নের মৃত আশরাফ মন্ডলের মেয়ে এবং বিএনপির ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০০১ সাল থেকে আন্ধারিঝাড় ইউনিয়নের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি জেলা কমিটি ও ইউনিয়নের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন, “দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব।”
সভানেত্রী হিসাবে মোছাঃ সুলতানা আফরুজা আহমেদ ভূরুঙ্গামারী মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসাবে চাকরিরত আছেন। তিনি শিক্ষা জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত আছেন। জয়মনিরহাট ইউনিয়নের বাসিন্দা তিনি। গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি জেলা কমিটি ও ইউনিয়নের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন, তার মেধা ও অভিজ্ঞতার আলোকে দলকে এগিয়ে নিয়ে যাবেন।
কমিটি অনুমোদনের পর জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মহিলা দলের নেত্রীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে।”
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত