বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪ এএম
তালাকের দীর্ঘ দিন পর শারমিন কর্তৃক 'যৌতুকের জন্য কথিত মারধরের অভিযোগ" করায় এলাকায় তীব্র উত্তেজনা
চট্টগ্রামের রাউজান থানায় শারমিন আক্তারের অভিযোগ ঘিরে বিতর্ক, সাংবাদিক আনছারীর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন!
রিপোর্টার: নাসরিন আক্তার সুমি |????স্থানীয় প্রতিনিধি, চট্টগ্রাম।
চট্টগ্রামের রাউজান থানায় সাম্প্রতিক এক ‘যৌতুক ও নির্যাতন’ কে কেন্দ্র করে জনৈকা শারমিন আকতার সুমি তালাকের নোটিশ প্রদানের প্রায় ১ বৎসর ৩ মাস পর অভিযোগ দায়ের করায়, ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকদিন পূর্বে আনুষ্ঠানিকভাবে তালাকের নোটিশ গ্রহীতা/ তালাকপ্রাপ্তা শারমিন আক্তার সুমি কর্তৃক তার সাবেক স্বামী আবু কালামের মা- বাবা, ভাই- বোনের নাম উল্লেখে রাউজান থানায় কথিত যৌতুকের দাবিতে মারধর করার বিষয়ে দায়ের করা অভিযোগ ঘিরে সচেতন মহলে প্রশ্ন উঠেছে – তালাকের এতদিন পর এমন অভিযোগ কীভাবে বিশ্বাসযোগ্য হয়?
তালাকের হলফনামা পর্যালোচনায় পরিষ্কারভাবে সম্পর্কচ্ছেদ:- ২০২৪ সালের ৬ জুন মাসে চট্টগ্রামের নোটারী পাবলিকের কার্যালয়ে আবু কালাম (পিতা- আবদুল সালাম, মাতা- খালেদা বেগম) একটি তালাকের হলফনামা সম্পাদন করেন, যাতে উল্লেখ রয়েছে,
আমি শারমিন আক্তারকে ইসলামী শরীয়তের বিধান অনুসারে তিন তালাক প্রদান করছি এবং আমাদের বৈবাহিক সম্পর্ক চিরতরে ছিন্ন করছি।” তালাকনামায় আরও উল্লেখ করা হয়, শারমিন আক্তার একজন "পরশ্রীকাতর, অবাধ্য ও পরকীয়ায় লিপ্ত নারী", যার আচরণে সংসার টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না।
তালাকের পরপরই যথাযথভাবে নোটিশ প্রেরণ করা হয় শারমিন আক্তারের স্থায়ী ঠিকানায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানান, কর্তৃপক্ষ তালাকের নোটিশ পেয়ে শালিসী মামলা নম্বরও প্রদান করেন, যাহা প্রমাণ সাপেক্ষ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হবে।
রাউজান থানায় শারমিন আকতারের দায়েরকৃত অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি তালাকদাতার পরিবারের:- তালাকের নোটিশ প্রেরণের
প্রায় ১ বছর ৩ মাস পর হঠাৎ করে শারমিন আক্তার রাউজান থানায় একখানা অভিযোগ দায়ের করেন, যাতে তিনি দাবি করেন – তালাকদাতার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করেছে।” এই অভিযোগের পরপরই তালাকদাতা আবু কালামের পরিবার তীব্র প্রতিক্রিয়া জানায়। আবু কালামের পিতা আবদুল সালাম বলেন, তালাকের নোটিশ প্রদানের পর হইতে তালাকের নোটিশ গ্রহীতা শারমিন কখনো আমাদের বাসায় ছিলেন না বিধায় মারধর বা যৌতুক দাবির প্রশ্নই আসে না।”
তাদের অভিযোগ, তালাকের পর শারমিন ও তার আত্মীয়স্বজন বিশেষ করে সাংবাদিক নুরুল আবছার আনছারীকে সঠিক তথ্য না জানিয়ে ভুলভাল বুঝিয়ে তার প্রত্যক্ষ সহায়তায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে রাউজান থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। তারা মিথ্যা অভিযোগকারীনির শাস্তি চায়।
ইদানীং আবু কালামের পরিবার বর্তমানে বসবাসরত জনৈক ইব্রাহিমের মালিকানাধীন ভাড়াঘর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই শারমিনের পক্ষ থেকে মিথ্যা অভিযোগ দায়ের করায়, তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তালাকদাতার মা বলেন, আমরা বিভিন্ন ভাবে সাংবাদিক আনছারীকে বহুবার অনুরোধ করেছি যেন শারমিনের মালামাল লিস্টি করে শারমিনকে কয়েকজন লোকের সামনে বুঝিয়ে দেয়, এরপরেও তিনি অজ্ঞাত কারণে কোনো ধরনের সাড়া দেননি।”
তালাকদাতার পরিবার সাংবাদিক আনছারীর বিরুদ্ধে শারমিনকে ‘পেছন থেকে মদদ’ দেয়ার অভিযোগ তোলে, যদিও সাংবাদিক নুরুল আবছার আনছারী তাহা অস্বীকার করেন। তিনি বলেন, আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই।” সঠিকভাবে অভিযোগটি
তদন্তের দাবি এবং আইনি প্রতিকার চাওয়া আবু কালামের পরিবার আক্ষেপ করে জানান যে,
তালাকের নোটিশ গ্রহীতা নারী তালাকের দীর্ঘ দিন পর কিভাবে মিথ্যা অভিযোগ করেন – তাহা সরেজমিন তদন্ত করে, মিথ্যা অভিযোগকারীনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ”তারা এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক বলে দাবি করেছেন।
রাউজান থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন। সত্যতা যাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
সচেতন মহলের মতামত:-
সামাজিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে। একাধিক স্থানীয় মানবাধিকারকর্মীরা বলেন, তালাকের এতদিন পর এ ধরনের অভিযোগ সন্দেহজনক। অন্যদিকে, কেউ কেউ মনে করেন – মহিলাদের প্রতি সহিংসতা বা অবিচার হলে অভিযোগ করার অধিকার রয়েছে, তবে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।” এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়, পারিবারিক দ্বন্দ্ব থেকে জন্ম নেওয়া মামলা-মোকদ্দমা কতটা জটিল এবং সংবেদনশীল হতে পারে। সত্য উদঘাটনের দায়িত্ব এখন পুলিশের হাতে। তদন্তের ভিত্তিতে জানা যাবে, এই অভিযোগ আসলেই ন্যায্য, নাকি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত