বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪১ এএম
বিশ্বাসের ফাঁদে সাংবাদিক সুমি! অপরিচিত নারী পরিচয়ে হানার পরিণতি: হারিয়ে গেল ১২ হাজার টাকা
লেখক: আজগর আলি মানিক
প্রধান সম্পাদক | সিটিজি নিউজ।
একটু বিশ্বাস, আর সব কিছু শেষ!" — সাংবাদিক সিনথিয়া ইসলাম সুমির জীবনের একটি বেদনার গল্প, যা চোখে জল এনে দেয়।
রাতের অন্ধকারে আরেকবার প্রমাণিত হলো — অপরিচিতের মিষ্টি মুখ, ভদ্র ব্যবহার সবসময় নিরাপদ নয়।
সাংবাদিক সিনথিয়া ইসলাম সুমি রংপুর থেকে ঢাকায় ফেরার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, যা তিনি নিজেই ফেসবুক পোস্টে তুলে ধরেছেন। এই ঘটনাটি শুধু তার জন্য নয়, দেশের প্রতিটি সচেতন
নাগরিকের জন্য সতর্কবার্তা।
ঘটনার বিবরণ: মুহূর্তের অসতর্কতায় সব শেষ!
রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে, সুমির পাশে বসেন এক ভদ্রমহিলা, সঙ্গে ছোট্ট একটি কন্যাশিশু।
ভদ্রমহিলা মিষ্টি ব্যবহার দিয়ে সুমির আস্থা অর্জন করেন। এভাবে কথা বলতে বলতে বাস সিরাজগঞ্জে যাত্রাবিরতিতে দাঁড়ায়।
তখন দুজনে একসাথে হোটেলের ওয়াশরুমে যান।
সেই মুহূর্তেই ঘটে যায় "ক্রাইম"।
ভদ্রমহিলা তার মেয়েকে সুমির কাছে রেখে ওয়াশরুমে যান। এরপর সুমিও ব্যাগ তার কাছে রেখে ওয়াশরুমে যান।
বের হয়ে এসে ব্যাগ হাতে পান ঠিকই, মোবাইল ফোন দুটোও তখন ঠিকমতো ছিল।
এতে সুমি ধরেই নেন, কিছু হারায়নি।
তারপর শিশুটির জন্য নিজেই কপি ও চকলেট কিনে দেন।
তখনো পর্যন্ত তিনি ভাবতেও পারেননি – ব্যাগ থেকে টাকা গায়েব হয়ে গেছে!
১২ হাজার টাকা উধাও!
সুমি জানালেন, তার কাছে ছিল—
মার্কেট করার জন্য বড় বোনের দেওয়া ১০ হাজার টাকা
একজন পরিচিতর দেওয়া ২ হাজার টাকা
সঙ্গে এক ভাইয়ের দেওয়া আরও ১ হাজার টাকা, যার মধ্যে টিকিট কেটে বাকিটা রাখেন বোরকার পকেটে।
বাসের পুরো যাত্রায় একবারও টাকার কথা মনে আসেনি।
তবে ঢাকায় পৌঁছে বড় আপুর বাসায় যাওয়ার পর ঘটে আসল ট্র্যাজেডি।
আপু যখন তার কাছে সামান্য কিছু টাকা চান, তখনই শুরু হয় খোঁজাখুঁজি।
চেক করতে গিয়ে সুমি বুঝতে পারেন, ১২ হাজার টাকা ব্যাগ বা পকেট কোথাও নেই।
তখন ভেঙে পড়েন কান্নায়।
বিশ্বাসঘাতকতার এমন ঘটনা থেকে শিক্ষা নিন!
সুমি কাঁদতে কাঁদতে নিজের পোস্টে লেখেন:
আমি ভাবতেছি, আমার পকেটে যদি কিছু টাকা না রাখতাম, তাহলে ঢাকায় আসার রিকশা ভাড়া দিতাম কিভাবে? কী করতাম আমি?”
তিনি আরও বলেন:
একটু ভালো ব্যবহার দেখলেই কাউকে বিশ্বাস করে বসি। এবার বুঝলাম – ভুল ছিল। এমন বিশ্বাসঘাতকতা কল্পনাতেও ছিল না।”
সতর্ক হোন, সচেতন থাকুন! অপরিচিতর ভদ্রতা অনেক সময় বড় ধোঁকা!
এই ঘটনার মাধ্যমে সাংবাদিক সুমি শুধুই অর্থ হারাননি — হারিয়েছেন বিশ্বাস, নিরাপত্তা আর মানসিক শান্তি।
এই গল্প একা সুমির না — এমন ঘটনা ঘটছে প্রতিদিন, অনেকের জীবনে।
সাংবাদিক সুমির পক্ষ থেকে বার্তা –
আমি চাই না, কেউ আমার মতো কাঁদুক। আমার এই অভিজ্ঞতা থেকে অন্যরা শিক্ষা নিক। অপরিচিত যতই ভালো হোক, বিশ্বাস করার আগে শতবার ভাবুন।
নয়তো – শুধু মোবাইল নয়, মনও খালি হয়ে যাবে।”
অপরিচিত কারো সঙ্গে যাত্রা করলে সতর্ক থাকুন
ব্যক্তিগত সামগ্রী কারও হাতে তুলে দেবেন না
সন্দেহজনক আচরণে দ্রুত ব্যবস্থা নিন
আরেকজনকে সচেতন করতে এই প্রতিবেদনটি শেয়ার করুন
বিশ্বাস করুন, তবে চোখ-কান খোলা রেখে
সিটিজি নিউজ | সত্য প্রকাশে নির্ভীক
প্রতিবেদন: আজগর আলি মানিক
যোগাযোগ:
ক্রাইম নিউজ বিশ্বাসঘাতক সিনথিয়া_ইসলাম_সুমি সাংবাদিক জীবন সতর্কবার্তা সিটিজি নিউজ।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত