বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম
ন্যয্য মূল্যে চাল বিতরণে রাঙ্গুনিয়ার তিন স্বনির্ভর ইউনিয়নে সুশৃঙ্খল ব্যবস্থাপনা
— ওসমান গনি, রাঙ্গুনিয়া থানা প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন ৩টি স্বনির্ভর ইউনিয়নে সরকারি ন্যায্য মূল্যে চাল বিতরণ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই কার্যক্রমটি সাধারণ মানুষের জন্য এক বড় সহায়তা হিসেবে দেখা দিয়েছে।
এ মহতী উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান এবং হোসেন আহমেদ জাবেদ, যিনি জাবেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা নিজেদের সক্রিয় তদারকিতে চাল বিতরণ কার্যক্রমকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্ষম হন।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। সার্বিক ব্যবস্থাপনায় কোনো বিশৃঙ্খলা দেখা না দেওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে নির্ধারিত পরিমাণ চাল সংগ্রহ করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়, “বর্তমান সময়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, সেখানে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে চাল পাওয়ার ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। যারা সুষ্ঠুভাবে এটি বাস্তবায়নে কাজ করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এ ধরনের মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যুব ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত