বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪১ এএম
বাঁশখালীতে মব হামলায় সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষক আক্রান্ত: আদালতে মামলা, তদন্তে সিআইডি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেত্রীর অনৈতিক ভিডিও প্রকাশের জেরে সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষকের ওপর মব হামলার অভিযোগ উঠেছে। হামলায় ভুক্তভোগীকে অঙ্গহানির হুমকি, মারধর, লুটপাট ও ভিডিও মুছে ফেলার জন্য জোর করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এই ঘটনায় সাতজনকে আসামি করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ:
মামলার অভিযোগে বলা হয়, শফকত হোসাইন চাটগামী একজন সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষক। তিনি একইসঙ্গে বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি। নিজের পরিচালিত একটি ফেসবুক পেইজে তিনি আওয়ামী লীগ নেত্রী ফরহানা আক্তারের হোটেলে পুরুষ সঙ্গীর সঙ্গে অবস্থানের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, গত ৩ সেপ্টেম্বর বাঁশখালী পৌর সদরের সৌদিয়া মার্কেটের ২য় তলায় অবস্থিত ‘দারুল কারিম মাদ্রাসা’র অফিসে ঢুকে অভিযুক্তরা হামলা চালায়।
সেসময় তারা বাদীকে অঙ্গহানির হুমকি দেয়, বেধড়ক মারধর করে গুরুতর জখম করে এবং মাদ্রাসার আসবাবপত্র ভাঙচুর ও প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে লুটপাট চালায়। পরে স্থানীয়রা আহত শফকতকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করেন।
আসামিদের পরিচয়:
মামলার আসামিরা হলেন:
জালাল উদ্দিন (৫৮)
ফরহানাজ বেগম (৩৮)
দেলোয়ার হোসেন (৩৪)
শব্বির আহমদ (৩৫)
সালউদ্দিন (২৪)
গিয়াস উদ্দিন (৩২)
আমিনুল ইসলাম (৩৫)
আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:
বাদী দাবি করেন, এই আসামিরা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সাংবাদিক হিসেবে তিনি এসব বিষয় ফাঁস করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, “অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করায় বাদীকে মব হামলার শিকার করা হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়, ভিডিও ডিলিট করানো হয়, এরপরও মারধর ও লুটপাট চালানো হয়েছে।” আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত