বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম
ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ, বিক্রেতাকে জরিমানা
মোঃগোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ করে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দাফাদার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ‘ইউনিবোর’ নামের বোরিক অ্যাসিড (বোরন–১৭ শতাংশ) সার বাজারজাত করছে। তবে এই সারে ঘোষিত পরিমাণ বোরন নেই। ফলে কৃষকরা প্রতারিত হচ্ছেন। দাফাদার মোড় এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম নয়নের দোকানে এ ভেজাল সার বিক্রি হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ওজনের মোট ২৫৭ প্যাকেট সার জব্দ করে। পরে সেগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। ভেজাল সার বিক্রির অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, "মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষায় দেখা গেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানির ‘ইউনিবোর’ নামের সারের প্যাকেটে যে পরিমাণ বোরন থাকার কথা ছিল, তা পাওয়া যায়নি। এটি ভেজাল সার। কৃষকরা এ সার কিনে প্রতারিত হচ্ছেন।"
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, "সার ব্যবস্থাপনা আইনে ভেজাল বোরন সার বিক্রির অপরাধে দাফাদার মোড় এলাকার এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষির উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত