বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম
"হাইব্রিড অসাধুদের বিরুদ্ধে কলম: এক সাংবাদিকের প্রতিদিনের যুদ্ধ"
দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম
জেলা প্রতিনিধি, দিনাজপুর
"সাংবাদিক মারি, আর সেই সংবাদটি পেতে—সাংবাদিকের দিকেই কান পেতে থাকি..."
বাংলাদেশে যারা সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের প্রতিদিন ঘর থেকে বের হওয়া মানেই এক অনিশ্চিত যুদ্ধের ময়দানে পা রাখা। হাতে ক্যামেরা বা কলম থাকলেও, পেছনে থাকে মামলা, হামলা, হুমকি আর জীবন হারানোর আতঙ্ক।
একজন সাংবাদিক যখন সংবাদ সংগ্রহে যান, সেখানে থাকেই দুটি পক্ষ—এক পক্ষের স্বার্থে আঘাত লাগলে, অন্য পক্ষ উল্লসিত হয়। কিন্তু সাংবাদিকের কাজ সত্য তুলে ধরা, পক্ষ নেওয়া নয়। অথচ এই সত্যই অনেক সময় হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ।
পেশা নয়, যেন প্রতিদিনের যুদ্ধক্ষেত্র
সাংবাদিকতার বর্তমান বাস্তবতা—চরম পেশাগত অনিশ্চয়তা। সরকার, রাজনৈতিক দল, প্রশাসন এমনকি কর্পোরেট লবির চাপ, হুমকি, হয়রানি যেন প্রতিনিয়ত লেগেই থাকে। আপনি যদি রাজনৈতিক মোসাহেবির বাইরে গিয়ে কোনো প্রকৃত অনুসন্ধানী সংবাদ করেন, ধরা যাক—একটি মেগা প্রকল্পে বিশাল দুর্নীতির খবর, তখনই আপনি মুখোমুখি হবেন সেই দুর্নীতির সঙ্গে জড়িত এক 'হাইব্রিড অসাধু বহুজাতিক বাহিনী’র।
এই বাহিনীর সদস্যরা শুধু দুর্নীতিবাজ রাজনীতিক বা আমলাই নন, এদের মধ্যে থাকে শীর্ষ আমলা, বিভাগীয় কমিশনার, প্রকল্প পরিচালক, প্রকৌশলী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির কিছু অংশ। সবাই মিলে তারা একটি সুসংগঠিত চক্র, যাদের লক্ষ কোটি টাকার ‘মধু’ ভাগাভাগি করে খাওয়া।
সাংবাদিক এই চক্রের জন্য হুমকি—তাই শুরু হয় তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা।
ভয়, হামলা, মামলা—নিরব করার অসুস্থ প্রতিযোগিতা
প্রথমে ভয় দেখানো হয় মাস্তান দিয়ে, এরপর রাজনৈতিক প্রভাবশালী নেতা নামিয়ে হুমকি। আহত বা হত্যার চেষ্টাও চলে। তবুও নিয়ন্ত্রণে না এলে, সাংবাদিকের পেছনে লেগে পড়ে তাদের মিডিয়া হাউস—এডিটর, মালিককে চাপ দেওয়া হয়। এরপর আসে ভুয়া মামলা, পরিবারের ওপর হামলা বা সামাজিকভাবে হেয় করার চেষ্টা।
এই গুজব বা অপপ্রচার ছড়ায় সেইসব তথাকথিত ‘সুশীল সমাজের’ সদস্যরা, যারা ওই মেগা প্রকল্পের অর্থের সুবিধাভোগী। তারা রঙ ও রস মিশিয়ে গুজব ফিসফিসিয়ে ছড়ায়—কানে কানে, আবার কখনো সোশ্যাল মিডিয়ায়।
সাংবাদিক, মাঠে থাকা এক ‘নীরব যোদ্ধা’
অস্থিরতা, সংঘর্ষ, রাজনৈতিক উত্তেজনা, কারফিউ—সবখানেই সাংবাদিক থাকে সামনে। তাদের কাজ করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। তারা মার খায়, আহত হয়, কখনো প্রাণও হারান। একরকম বলা যায়—সাংবাদিক প্রতিনিয়ত যুদ্ধ করেন, সেই হাইব্রিড অসাধু চক্রের বিরুদ্ধে, যারা রাষ্ট্রের ভিত নড়বড়ে করে তুলছে।
রাষ্ট্রের কাঠামোর মধ্যেই সাংবাদিকের শত্রু
একদিকে পেশাগত দায়িত্ব, অন্যদিকে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা—এই দুই ভার বইতে গিয়ে সাংবাদিকদের লড়তে হয় সেই রাষ্ট্রেরই অসুস্থ কাঠামোর বিরুদ্ধে, যা গিলে খায় সততা, গলা টিপে ধরে সত্যকে।
তারও ওপরে, নেই চাকরির নিরাপত্তা। সাংবাদিকতা পেশায় পেনশন নেই, প্রভিডেন্ট ফান্ড নেই। চাকরি চলে গেলে ফিরতে হয় খালি হাতে। রাষ্ট্রও সাংবাদিকের পাশে দাঁড়ায় না—সেটিই বাস্তবতা।
গণমাধ্যম সংস্কার, কিন্তু বাস্তবায়ন অনিশ্চিত
জুলাই বিপ্লবের পর গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন বলছে—গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভকে রক্ষা করতে হলে চাই আইনি সুরক্ষা, চাকরির নিশ্চয়তা ও অন্যায় চাপমুক্ত স্বাধীনতা।
কিন্তু বাস্তবে এসব বাস্তবায়ন কষ্টসাধ্য। কারণ, যাদের বিরুদ্ধে সাংবাদিকরা লেখেন, তারাই রাষ্ট্রযন্ত্রের ভেতরে গেঁথে থাকা 'হাইব্রিড অসাধু শক্তি'। তারা জানে, সাংবাদিকতা দুর্বল হলেই রাষ্ট্র দুর্বল হবে, জনগণের টাকা আত্মসাৎ করা সহজ হবে, এবং রাষ্ট্রকে বিদেশি প্রভুদের হাতে তুলে দেওয়াও সহজ হবে।
তারপরও...
তারপরও মানুষ অপেক্ষায় থাকে, সাংবাদিক কী বলেন—তা শোনার জন্য।
তারপরও সাংবাদিক লড়ে যান, সত্য বলার জন্য।
তারপরও আমরা কান পেতে থাকি... সাংবাদিকের দিকেই।
আমি কান পেতে রই.. আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
কান পেতে রই...
মোঃ মশিউর ইসলাম
জেলা প্রতিনিধি, দিনাজপুর
দৈনিক আইবার্তা নিউজ
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত