বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৯ এএম
ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা ছাত্রদল
মোঃগোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে উপজেলা ছাত্রদল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়ে স্বাগত জানানো হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবীনদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় সচেতন হয়ে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রোকুজ্জামান রনিসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন—
“নবীনদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু স্বাগত জানাইনি, বরং তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে চেয়েছি।”
গাছ উপহার পাওয়ায় আনন্দিত নবীন শিক্ষার্থীরা জানিয়েছেন, এ আয়োজন ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তারা গাছগুলো যত্নসহকারে রোপণ করে বড় করে তোলার অঙ্গীকার করেন।
এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহলও। তারা মনে করেন, ছাত্রদলের এমন পরিবেশবান্ধব কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আয়োজকরা জানান, এমন উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত