সংবাদ শিরোনাম

বেগমগঞ্জে প্রি-পেইড মিটার প্রতিস্থাপনকালে হামলা- প্রকৌশলীসহ আহত ১০: প্রধান আসামি মিজান আটক

sub-editor    ০৩:২৬ পিএম, ২০২৫-০৯-১৫    103

বেগমগঞ্জে প্রি-পেইড মিটার প্রতিস্থাপনকালে হামলা- প্রকৌশলীসহ আহত ১০: প্রধান আসামি মিজান আটক

বেগমগঞ্জে প্রি-পেইড মিটার প্রতিস্থাপনকালে হামলা- প্রকৌশলীসহ আহত ১০: প্রধান আসামি মিজান আটক

জেলা প্রতিনিধি : আহাদ চৌধুরী 

নোয়াখালী, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিদ্যুতের অপচয় রোধ ও গ্রাহক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সরকার ঘোষিত প্রি-পেইড মিটার প্রতিস্থাপন কার্যক্রম সারা দেশে চলমান। কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জে সেই সরকারি কাজে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। এতে উপ-সহকারী প্রকৌশলীসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের অভিযানে প্রধান আসামি মিজানকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার রমজানবিবি ইউনিয়নের বাটিয়ালবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘হেরিং’-এর লোকজন মিটার প্রতিস্থাপন করতে গেলে বাড়ির লোকজন তাদের ওপর চড়াও হয়।

প্রথম দফায় ইলেকট্রিসিয়ান মো. হাসেম, ইউসুফ, কামাল, মোহন, রুবেল, জসিম ও রাহাতকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপ-সহকারী প্রকৌশলী মো. তানজির হোসেন, নাজমুন হাসান নিখুন ও মো. শফিউল আলমসহ কয়েকজন কর্মকর্তা। কিন্তু প্রধান আসামি মিজান, তার স্ত্রী ও সহযোগী পরভেজের নেতৃত্বে ১৫-২০ জন দ্বিতীয় দফায় হামলা চালায়।

ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে আক্রমণের পর আহতদের টেনে হিচড়ে স্থানীয় মসজিদের সামনে নিয়ে যায় হামলাকারীরা। এতে গুরুতর আহত হন উপ-সহকারী প্রকৌশলী মো. তানজির হোসেন, যার প্রচুর রক্তক্ষরণ হয়।

হামলাকারীরা সরকারি গাড়ি (ঢাকা মেট্রো-১-১৩-০৬১৪) ভাঙচুর করে, আহত ইলেকট্রিসিয়ান হাসেমের কাছ থেকে আট হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ৩৮টি প্রি-পেইড মিটার লুট করে নিয়ে যায়। এসব মিটারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ পঁচাশি হাজার টাকা।

বিউবোর সহকারী প্রকৌশলী বেগমগঞ্জ মডেল থানায় দায়ের করা অভিযোগে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের হত্যাচেষ্টা ও সরকারি সম্পদ লুটের অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন মিজান, তার স্ত্রী, পরভেজ ও আরও ১৫-২০জন অজ্ঞাতনামা ব্যক্তি।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ