মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৪৪ এএম
বাসদ এর সিলেট
বিভাগীয় শিক্ষা শিবির শুরু,,,
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ এর ২ দিনব্যাপী সিলেট বিভাগীয় রাজনৈতিক শিক্ষা শিবির শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাসদের প্রতিষ্ঠাতা কমরেড খালেকুজ্জামান রচিত "সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের পতন, একটি পর্যালোচনা" শীর্ষক বইয়ের উপর এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। বাসদ ৯নং জোন (সিলেট বিভাগ) এর আহবায়ক ও সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আলোচনা করেন বাসদের প্রতিষ্ঠাতা
ও বর্তমান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক টিভি টকশোর জনপ্রিয় মুখ কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার শিল্পীবৃন্দ। বিকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বাসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক কমরেড রনজন রায়, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রনধীর দাশ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বাসদ মনোনীত প্রার্থী কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান প্রমূখ।
সারোয়ার নেওয়াজ শামীম
হবিগঞ্জ।
মোবাইল ০১৭১২৭০৪৭১১
তাং১৩/৯/২৫ইং

রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত