মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৪২ এএম
সাংবাদিকতার আড়ালে প্রতারণা ও ইয়াবা ব্যবসা! ‘সিনিয়র সাংবাদিক’ পরিচয়ে বাটপারি করে বেড়াচ্ছেন মনিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক |
তার দাবি, তিনি একজন “সিনিয়র সাংবাদিক”। দৈনিক আয় করেন ১২ হাজার টাকা। বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। অবশেষে তৈরি করলেন একটি নিজস্ব সাংবাদিকতার কার্ডও। কিন্তু প্রকৃত সত্য আরও ভয়ানক!
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, উক্ত ব্যক্তি মনিরুল ইসলাম মূলত সাংবাদিকতার পরিচয়ে জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি, বাটপারি এবং মাদক ব্যবসায় (বিশেষ করে ইয়াবা)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন। তিনি মুঠোফোনে নিজেকে বড় কোনও মিডিয়ার সিনিয়র সাংবাদিক বলে পরিচয় দেন, অথচ প্রকৃতপক্ষে কোনো স্বীকৃত মিডিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই।
সম্প্রতি তার ব্যবহৃত ভুয়া পরিচয়পত্র (কার্ড) হাতে এসেছে। এতে দেখা যায়, নিজেই নিজেকে সাংবাদিক বানিয়ে ফিল্ডে নামিয়েছেন মনিরুল।
সতর্কবার্তা:
সকলকে জানানো যাচ্ছে যে, মনিরুল ইসলাম কোথাও সাংবাদিকতার পরিচয় দিয়ে প্রতিস্থান বা ব্যক্তি থেকে টাকা দাবি করলে, দয়া করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
পুলিশকে জানালে পরিচয় গোপন রাখা হবে এবং সঠিক তথ্যদাতাকে নগদ পুরস্কার দেয়া হবে।
জনগণের প্রতি আহ্বান:
ভুয়া সাংবাদিকদের হাত থেকে সাধারণ মানুষ ও প্রকৃত সাংবাদিকদের মর্যাদা রক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা — কিছু প্রতারকের কারণে এই পেশার মানহানি হতে দেওয়া যাবে না।
দয়া করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন কেউ আর প্রতারিত না হয়।
ভুয়া_সাংবাদিক মনিরুল_প্রতারক চাঁদাবাজি ইয়াবা_ব্যবসায়ী সতর্কবার্তা
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত