বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ এএম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ গোলাম মোস্তফা
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দ। তিনি
বক্তব্যের শুরুতেই ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন। এ সময় তিনি বলেন—
"নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে। কেউ যদি মনে করেন আমাদের মধ্যে বিভক্তি আছে, তারা ভুল করছেন। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ।"
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য মোহাম্মদ জুয়েল হোসেন, মোঃ ইউনুস আলী ও দুলাল হোসেন। এছাড়া ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, মোঃ সাখাওয়াত হোসেন তৌহিদ, গোলাম ইয়াসিন, রফিকুল ইসলাম শান্ত, আমিনুর রহমান হৃদয়, এসহাক আলী মাস্টার, হাজী আব্দুস সালাম, আহ্বায়ক কমিটির সদস্য কাজী নিজাম উদ্দিনসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং উপজেলার দশ ইউনিয়নের নেতা-কর্মীরাও অংশ নেন।
তীব্র গরম ও রোদের কারণে আলোচনা সভা সংক্ষিপ্ত করা হয়।
উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত