বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ এএম
সাংবাদিক নির্যাতন মামলায় জামিন নামঞ্জুর,কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন
মোঃগোলাম মোস্তফা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা ফৌজদারি মামলায় তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।
২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুলতানা পারভীনসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে মামলার আসামি হওয়া সত্ত্বেও তারা জামিন নেননি, ফলে আদালত তাদের পলাতক হিসেবে বিবেচনা করেন। এ কারণে হাইকোর্ট তাদের ওকালতনামা ফেরত দেন এবং পোস্টিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন।
সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সুলতানা পারভীনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দাখিল করেছে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশে সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত