বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
পাহাড় কেটে জমি দখলের অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ফুঁসে উঠছে জনসাধারণ
আজগর আলি মানিক প্রধান সম্পাদক সিটিজি নিউজ।
উপজেলার তিনতোহরি বাজার এলাকায় পাহাড় কেটে, সরকারি খাস জমি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে একাধিক একর জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক এক নেতার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, চট্টগ্রাম মহানগরের বাইজিদ বোস্তামী থানার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লেদু নামের এক ব্যক্তি মানিকছড়ির বর টিলা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। স্থানীয়রা তাকে একজন
‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজ’ হিসেবেই চিহ্নিত করছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, লেদু তার প্রভাবশালী পরিচয় এবং রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী ও দখলদার গ্রুপের সহায়তায় পাহাড় কেটে পরিবেশবিধ্বংসীভাবে সরকারি ও বেসরকারি জমি দখল করছেন। দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন স্ত্রীর নামে সরকারি খাস জমি রেজিস্ট্রি করে নিয়ে তা দখল বৈধ করার চেষ্টা করছেন।
বহুবিবাহ ও জমি আত্মসাতের অভিযোগ:
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, লেদু একাধিক বিবাহ করে প্রতিটি স্ত্রীর নামে সরকারি খাস জমি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এভাবে পরিবারের বিভিন্ন সদস্যের নামে-বেনামে জমি ও সম্পদ জমা করে তিনি এক বিশাল অবৈধ সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এসব সম্পদের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে।
দুদকের নীরবতা ও প্রশাসনের ব্যর্থতা:
দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত লেদু বা তার পরিবারের কাউকে কার্যকর জবাবদিহির আওতায় আনা হয়নি। এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং আইন ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে। জনগণের অভিযোগ, প্রশাসন ও রাজনৈতিক প্রভাবশালীরা নীরব ভূমিকা পালন করায় এসব দুর্নীতি দিনের পর দিন বেড়েই চলেছে।
চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ:
লেদুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি কাজের টেন্ডার দখল, অবৈধ কমিশন আদায়, ব্যবসায়ীদের হুমকি, সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকায় তার এবং তার পরিবারের বিরুদ্ধে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।
আমাদের দাবি:
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় সরকার এবং দুর্নীতি দমন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি:
লেদু এবং তার পরিবারের সকল অবৈধ সম্পদের হিসাব গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, জমি দখল ও খাস জমি আত্মসাৎ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীদের রক্ষা করা বন্ধ করতে হবে।
জনমনে বিশ্বাস ও আস্থা ফেরাতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
জনগণের পক্ষ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।
সচেতন জনসাধারণ, মানিকছড়ি, পার্বত্য চট্টগ্রাম
তারিখ: ১১ আগস্ট ২০২৫
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত