সংবাদ শিরোনাম

সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ বিল্ডিং: ইয়াবা লেদু ও চম্পা আক্তারের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ

sub-editor    ১০:৫৪ পিএম, ২০২৫-০৮-০৯    131

সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ বিল্ডিং: ইয়াবা লেদু ও চম্পা আক্তারের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ

সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ বিল্ডিং: ইয়াবা লেদু ও চম্পা আক্তারের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ
 লেখক: আজগর আলি মানিক
সম্পাদক: সিটিজি ক্রাইম নিউজ
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রোফা বাত এলাকায় চট্টগ্রাম ওয়াসার পরিত্যক্ত সরকারি জমির উপর গড়ে উঠেছে একটি বহুতল অবৈধ ভবন। এলাকাবাসীর অভিযোগ—এই ভবনটি নির্মাণ করেছেন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত আবদুর নবী লেদু ও তার তৃতীয় স্ত্রী চম্পা আক্তার।
দখলদারি ও সন্ত্রাসের রাজত্ব
স্থানীয়রা জানায়, আবদুর নবী লেদু ওরফে ইয়াবা লেদু দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি জমি দখল করে আসছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও এখনো প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার দখলদারি ও অবৈধ সম্পদের পরিমাণ বেড়েই চলেছে।
রোফা বাত এলাকায় চট্টগ্রাম ওয়াসার সরকারি জমির ওপর নির্মিত বহুতল ভবনটি এখন পরিণত হয়েছে মাদক ব্যবসার আখড়ায়। অভিযোগ রয়েছে, এখানে প্রতিনিয়ত মদ, গাঁজা, ইয়াবার কারবার চলছে, যা এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
চম্পা আক্তার: বিতর্কিত 'তৃতীয়' স্ত্রী
অবৈধ ভবনটির আরেক মূল চরিত্র চম্পা আক্তার। স্থানীয়দের দাবি, তিনি লেদুর তৃতীয় স্ত্রী। জানা গেছে, ৮০ বছরের বৃদ্ধ লেদুকে চম্পা টাকার বিনিময়ে বিয়ে করেন। একসময় তাদের দাম্পত্য কলহের জেরে লেদু তাকে তালাক দেন। পরে লেদু জেলখানা থেকে ফিরে এসে কান্নাকাটি করে তাকে আবার স্ত্রী হিসেবে ঘরে তোলেন।
লেদুর অপর স্ত্রী লাকি আক্তার বলেন,
আমিই তার বৈধ স্ত্রী। চম্পাকে বিয়ে করার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমার নামে খাগড়াছড়ি ও রাঙামাটিতে জমি রয়েছে, টাকাপয়সাও আমার নামে। ওদের মধ্যে কিছু লেনদেন থাকলেও আমি জানি না।”
প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
এলাকাবাসীর অভিযোগ, এত বড় ধরনের দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকলেও বায়েজিদ বোস্তামী থানাসহ সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনকভাবে নিরব। এলাকাবাসীর জোরালো প্রশ্ন—"কারা এই ভূমিদস্যু ও মাদকব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? কেন এখনো কোনো অভিযান পরিচালনা করা হয়নি?"
তীব্র প্রতিবাদ ও তদন্ত দাবি
সরকারি জমি দখল করে নির্মিত ভবন উচ্ছেদ এবং ইয়াবা লেদু ও চম্পা আক্তারের বিরুদ্ধে মাদক ও দুর্নীতির যথাযথ তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোফা বাত এলাকার সচেতন বাসিন্দারা। তারা বলছেন,
আমরা আর এই অন্যায় সহ্য করবো না। সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ—অবিলম্বে এই অবৈধ দখল ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে শাস্তির আওতায় আনা হোক।”
সিটিজি ক্রাইম নিউজ এ অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। চট্টগ্রামের এই ভয়ঙ্কর মাদক ও ভূমিদস্যু চক্রকে আইনের আওতায় আনতে এখনই পদক্ষেপ জরুরী

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ