বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
গাজীপুরে খোকন বাহিনীর তাণ্ডব: বারবার হামলার শিকার মো. সরাফত আলী মামুন, পুলিশের নীরবতা প্রশ্নবিদ্ধ
লেখক: আজগর আলি মানিক
প্রধান সম্পাদক, সিটিজি নিউজ
গাজীপুর, টঙ্গী
গাজীপুর মহানগরীর টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের দাড়াইল পশ্চিমপাড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্র ‘খোকন বাহিনী’র বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও প্রশাসনের রহস্যজনক নীরবতা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।
সর্বশেষ, ওই এলাকার স্থায়ী বাসিন্দা মো. সরাফত আলী মামুন পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তার অভিযোগ অনুযায়ী, গত কয়েক মাসে তার উপর তিনবার সশস্ত্র হামলা চালানো হয়েছে। শুধু
তাই নয়, তার বাড়িঘর লুটপাট, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটেছে। তবুও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ভুক্তভোগীর পরিচয়:
নাম (NID অনুযায়ী): মো: মামুন মিয়া সরাফত
পিতাঃ মৃত মো: সুরুজ মিয়া
মাতাঃ মৃত লাইলি বেগম
ঠিকানাঃ ২৭ দাড়াইল পশ্চিমপাড়া, ৫২ নম্বর ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর
খোকন বাহিনীর সন্ত্রাস ও আধিপত্য:
অভিযোগ রয়েছে, খোকন মিয়া নামের এক ব্যক্তি টঙ্গী অঞ্চলে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অস্ত্রধারীদের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।
তার নেতৃত্বাধীন 'খোকুন বাহিনী'-তে প্রায় ১০০ জন সন্ত্রাসী সদস্য রয়েছে, যারা প্রকাশ্যে এলাকায় রাজত্ব করছে।
ভুক্তভোগী সরাফত আলী মামুন বলেন,
আমি এলাকার স্থায়ী বাসিন্দা। অথচ খোকুন বাহিনী বারবার আমার উপর হামলা চালায়, আমার বাড়ি-ঘর ভাঙচুর করে, লুটপাট করে। আমি স্থানীয় বাসিন্দা ও পুলিশের কাছে বহুবার অভিযোগ করেছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। উল্টো পুলিশ আমাদেরকেই হুমকি ধমকি দিচ্ছে।
অবৈধ সম্পদ ও পুলিশি নিষ্ক্রিয়তা:
সরাফত আলীর অভিযোগ, খোকন মিয়া গাজীপুর এলাকায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক, যার উৎস মূলত মাদক ব্যবসা ও চাঁদাবাজি।
তিনি দুদকে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো কোনো দৃশ্যমান তদন্ত কার্যক্রম শুরু হয়নি।
তার ভাষায়:
খোকন মিয়ার পিএস আরিফকে আটক করলে পুরো চক্রের আসল রূপ বের হয়ে আসবে। কিন্তু প্রশাসন রহস্যজনক কারণে নীরব। বরং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চলছে।”
পৈতৃক সম্পত্তি দখল:
ভুক্তভোগী সরাফত বলেন,
আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি জোরপূর্বক দখল করে খোকুন বাহিনী ভোগ করছে। আমি প্রতিবাদ করলেই হামলা হয়। আমার স্ত্রী-সন্তানরা আতঙ্কে দিন কাটাচ্ছে।
সন্ত্রাসে নাম জড়ানো মূল আরিফ ও সুমন:
সরাফতের ভাষ্য অনুযায়ী, খোকন বাহিনীর মূল দুই সন্ত্রাসী আরিফ মিয়া ও সুমন মিয়া — তারা দু’জন আত্মীয় এবং এলাকার একাধিক খুনের মামলার আসামি।
তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং সরাফতের উপর বারবার শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে।
স্বাধীন বাংলাদেশে নিরাপত্তাহীনতা?
সরাফত আলী মামুন বলেন,
এটা কি স্বাধীন বাংলাদেশ? আমি এই দেশের নাগরিক। তাহলে কেন আমি বিচার পাচ্ছি না? একজন সন্ত্রাসী প্রকাশ্যে এলাকায় রাজত্ব করে আর পুলিশ তাকে রক্ষা করে। বিচার কি বাংলার মাটিতে হবে না?”
প্রশাসনের প্রতি সিটিজি নিউজ-এর আহ্বান:
সিটিজি নিউজ-এর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি:
ভুক্তভোগী সরাফত আলী মামুন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
খোকন বাহিনী ও তার সদস্যদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নিতে হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মানবাধিকার সংস্থা সমূহকে তথ্যভিত্তিক, নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছি।
এই প্রতিবেদনে কোনো পক্ষকে অভিযুক্ত করা হয়নি। উল্লিখিত তথ্য ভুক্তভোগীর সরবরাহ করা তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা চাইলে ভুক্তভোগীর বক্তব্য যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করতে পারে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত