বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
এসএসসিতে অকৃতকার্যদের বিশেষ পাঠদানে প্রস্তুতের তাগিদ…..............
রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়'-এ ২০২৫ এর এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের 'সমন্বয় সভা' অনুষ্ঠিত হয়।
গতকাল ২ আগস্ট ২০২৫, শনিবার, বেলা ১১ টায় বিদ্যালয়ের মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় শ্রেণিগত শিক্ষর্থীদের মধ্যে মেধাবী, সুশৃঙ্খল ও নিয়মিত অধ্যাবসায়ীদের সাথে কিছু মেধাহীন, উচ্ছৃঙ্খল ও অনিয়মিত শিক্ষার্থীও থাকে।
তাদের পাঠ মনোযোগী, শ্রেণিমুখী, সুশৃঙ্খল ও নিয়মিতকরণে অভিভাবক এবং শিক্ষকদের যৌথ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, এসএসসিতে অকৃতকার্যদের বিশেষ পাঠদানে প্রস্তুত করে নিতে হবে। মেধাহীন ও পাঠ অমনোযোগীদের শ্রেণি ও পাঠমুখী করাতেই প্রাতিষ্ঠানিক শিক্ষকদের স্বার্থকতা নিহিত। এর সফলতায় অভিভাবকদের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। অভিভাবকদের দায়িত্বশীল সহযোগিতা ছাড়া অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব নয়। বিদ্যালয় পরিচালনা কমিটি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, ঐতিহ্য পুনরুদ্ধার, ভাবমর্যাদা সমৃদ্ধি এবং অর্থ ও সম্পদের সুরক্ষায় সদা সচেষ্ট।
বিশেষ অতিথির বক্তব্যে পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন বলেন, আমরা দায়িত্বে আসার পরপরই এসএসসির ফল বিপর্যয়ের বিষয়টি হতাশাব্যঞ্জক। এর উত্তরণে কমিটির সুযোগ্য সভাপতির সময়োচিত পদক্ষেপ ও দিকনির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াস জরুরী।
সিনিয়র শিক্ষক রুবায়েত রাশেদের সঞ্চালনায় উপস্থিত সকল শিক্ষকের পক্ষে সহকারী প্রধান শিক্ষক শুক্লা রাণী শীল বলেন, আমাদের সভাপতি মহোদয় একাধারে সুযোগ্য শিক্ষক, শিক্ষা ও মানবাধিকার গবেষক এবং দক্ষ সংগঠক। বিদ্যালয়ের এ নাজুক পরিস্থিতির উত্তরণে তার বাস্তবোচিত পদক্ষেপ, পরামর্শ ও নির্দেশনা অনুসরণে সকল শিক্ষক-শিক্ষিকা বদ্ধপরিকর। অভীষ্টে পৌঁছুতে শিক্ষার্থী এবং অভিভাবকদেরও স্ব স্ব দায়িত্ব এবং কর্তব্যে আন্তরিক হতে হবে।
সমন্বয় সভার সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, এসএসসির ফলাফল প্রকাশের সাথে সাথেই উত্তীর্ণ সংখ্যাসহ অনুত্তীর্ণের প্রসঙ্গ, কারণ ও আনুষঙ্গিক বিষয়-আশয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয়কে অবহিত করেছি। তিনি ফল বিপর্যয়ের বাস্তব চিত্র উদঘাটনে তাৎক্ষণিক 'তদন্ত কমিটি' গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা তথ্য-উপাত্ত ও সুপারিশগুলো মূল্যায়ণ করে এর ভিত্তিতে সভাপতি মহোদয় 'বিশেষ নির্দেশনা' প্রদান করেন। এর যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি সম্মানিত সভাপতি অনুসৃত 'সার্বিক উন্নয়ন কার্যক্রম' বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত ঘোষণা করেন।
সংবাদ পরিবেশক :
মোহাম্মদ শাহ্ আলম
সিনিয়র সহকারী শিক্ষক
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়, স্বনির্ভর রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
০১৮১৬-৪২৯০৯৭
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত