বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
*স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইসলামপুর ইউনিয়ন ছাতকের দ্বিবার্ষিক কমিটি গঠন সম্পন্ন*
মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্য নিয়ে গঠিত সামাজিক সংগঠন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১লা আগস্ট শুক্রবার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আব্দুল আজিজ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট পদে হাজী মোশারফ হোসেন, আব্দুল আজিজ সুজন ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল জেনারেল সেক্রেটারী, আবু তাহের এসিস্ট্যান্ট সেক্রেটারী, আফজাল হোসেন রুহুল ফাইন্যান্স সেক্রেটারী, জাহিদ হাসান রুহেল এডুকেশন সেক্রেটারী, ইঞ্জিঃ ইব্রাহীম সাদেক এসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারী, সাব্বির আহমদ প্রেস সেক্রেটারী এবং হাজী বদরুল আলম মেম্বার পদে নির্বাচিত হয়েছেন।
নতুন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারী ও অন্যান্য সদস্যরা বলেন, “যে জাতি যতো শিক্ষিত, সে জাতি ততো উন্নত "। শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে একক সংগঠন বা কমিটির কাজ যথেষ্ট নয়, এজন্য সমাজের সকল স্তরের মানুষকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা প্রয়োজন।
নতুন কার্যনির্বাহী কমিটি ইসলামপুর ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত