মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৬ এএম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় ধসে বাঘাইহাট-সাজেক সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।
মোঃ ফরিদ উদ্দিন (বাঘাইছড়ি) প্রতিনিধি
২৪/৭/২০২৫
২৪ জুলাই ২০২৫(বৃহস্পতিবার) ভোররাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক সড়কের নন্দরাম এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে।
এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে এ পথে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।
পাহাড় ধসের খবর পেয়ে বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় সেনাবাহিনীর বাঘাইহাট জোন এবং ফায়ার সার্ভিস এর সদস্যগণ ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করে। এছাড়া স্থানীয়রাও তাদের সহযোগিতা করে। বাঘাইহাট জোন কমান্ডার বলেনঃ দ্রুত সড়ক সচল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি আরো বলেনঃ খবর পাওয়ার সাথে সাথে দিঘীনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবগত করি। স্থানীয় প্রশাসন, গম্যমান ব্যাক্তিবর্গ এবং ফায়ার সার্ভিস এর সহায়তায় প্রাথমিকভাবে সড়ক যান চলাচলের উপযুক্ত করার চেষ্টা করলেও সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ায় তা সম্ভব হয়নি।
পরবর্তীতে ২০ ইসিবির একটি টিম ঘটনাস্থলে পৌছায় এবং বাঘাইহাট জোন এর সদস্যরা উক্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করলে উপজেলা প্রশাসন ও ২০ ইসিবি সহায়তায় এস্কেভেটর এর মাধ্যমে সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পরবর্তীতে বাঘাইহাট জোন এর সদস্যরা ট্রাফিক কন্ট্রোল এর মাধমে সাজেক এর পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌছানো নিশ্চিত করে।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানায়। এছাড়াও সাজেকগামী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকবৃন্দ দীর্ঘ সময় অপেক্ষার পর সাজেক যেতে পেরে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
পরবর্তীতে দুপুর ২.০০ ঘটিকা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত