বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম
চট্টগ্রামে ‘পুলিশ পরিচয়ে’ প্রতারণা, নেতৃত্বে জুয়েল ও জিসান
চট্টগ্রাম | সিটিজি নিউজ | নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হামজারবাগ ও অক্সিজেন এলাকায় সক্রিয় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন জুয়েল ও জিসান নামের দুই ব্যক্তি। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটি কখনো নিজেদের REB (Rural Electrification Board) কর্মকর্তা, কখনো ডিবি (গোয়েন্দা পুলিশ) সদস্য পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাভিত্তিক ফেসবুক পেইজ ‘সি প্লাস’-এ সংবাদ প্রচারের আশ্বাস দিয়ে অর্থ আদায় করছে।
চক্রটির প্রধান ঘাঁটি চট্টগ্রামের হামজারবাগ ও অক্সিজেন এলাকা। প্রতারণার ধরনও বেশ অভিনব। তারা পুলিশের গাড়ির ছবি দেখিয়ে, পুলিশের পোশাকে নিজের ছবি তুলে সাধারণ মানুষকে বিশ্বাস করিয়ে থাকে যে তারা সরকারের ঘনিষ্ঠ বা প্রশাসনের দায়িত্বশীল কেউ। এই প্রলোভনে ফেলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।
আরও অভিযোগ উঠেছে, চক্রের অন্যতম হোতা জুয়েল, কিলকিস্তান এলাকার অহিদুল আলম নামের এক ব্যক্তিকে বিদেশে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।
এই চক্রের আরেক সদস্য জিসান, যিনি নিয়মিত জুয়েলের সঙ্গে থেকে প্রতারণার কাজে অংশ নেন। ভুক্তভোগীদের ভাষ্যমতে, তাদের কাছে জিসানের মোবাইল নম্বর, কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে—যা এ প্রতারণা চক্রের স্পষ্ট প্রমাণ।
বিশ্বস্ত সূত্র বলছে, এই দুই প্রতারক—জুয়েল ও জিসান—কে গ্রেফতার করা গেলে পুরো চক্রটির চিত্র উন্মোচিত হবে। তাদের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত, যারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এমন প্রতারণার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রামের সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। কোনো লেনদেন বা প্রতিশ্রুতির আগে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যাচাই-বাছাই করা জরুরি।
এই চক্রের আরও বিস্তারিত তথ্য, প্রমাণ ও ভুক্তভোগীদের অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয় পর্ব শিগগিরই প্রকাশিত হবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত