মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১:৩৯ এএম
সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী 'ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫' শুরু
ছাদেক উদ্দিন ঃ নওগাঁ জেলা ক্রাইম রিপোর্ট ঃ
নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী 'ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫' শুরু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছাসী, আম চাষী তরুণ উদ্যোক্তা সোহেল রানা প্রমূখ।
এসময় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্ত, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ উৎসবে রয়েছে আকর্ষণীয় আমের স্টল, বিভিন্ন জাতের আম প্রদর্শন ও বিক্রয়, আম দিয়ে তৈরি খাবারের আয়োজন, কুরিয়ার সুবিধা, তথ্যসমৃদ্ধ স্টল এবং ১০০ জনের প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়াও সেমিনার, আম-ভিত্তিক ভোজন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত