বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ পিএম
সেতু না থাকায় সীমাহীন দুর্ভোগ
নাইক্ষ্যংছড়ি-লামা সীমান্তের খোটাখালী ছড়ায় পারাপার ঝুঁকিপূর্ণ, সেতুর দাবিতে সরব স্থানীয়রা
আজগর আলি মানিক, প্রধান সম্পাদক | সিটিজি নিউজ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কাগজিখোলা এবং পার্শ্ববর্তী লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড—এই দুই এলাকার প্রায় ৩০ হাজার মানুষের জীবন-জীবিকা ও চলাচলের অন্যতম প্রতিবন্ধক হয়ে উঠেছে খোটাখালী ছড়া। ছড়ার উপর কোনো সেতু না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে বাধ্য হচ্ছেন শিশু, নারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
সেতুর অভাবে দুঃসহ বর্ষা
গত
২ জুলাই (বুধবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খোটাখালী ছড়ার উপর নেই কোনো কাঠ বা বাঁশের অস্থায়ী সাঁকোও। ফলে পাহাড়ি ঢলে ফুঁসে ওঠা ছড়াটি পার হওয়া হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ষা এলে ছড়ার পানি এতটাই বেড়ে যায় যে, সাধারণ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মোঃ রাসেল বলেন,
> “বর্ষা এলেই আমাদের ভয় লাগে। পানি এত বেশি হয় যে, পারাপার প্রায় অসম্ভব। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। কয়েকজন স্রোতে তলিয়েও গেছে, এখনো তাদের খোঁজ মেলেনি।”
মোঃ জিয়াবুল হক বলেন,
> “অনেকবার শুনেছি এখানে ব্রিজ হবে। সড়ক বিভাগের লোকজন মেপেও গেছে। কিন্তু বছর চলে গেল, ব্রিজ আর হলো না। আমাদের কষ্টের যেন শেষ নেই।”
মোঃ ছৈয়দ বাবর বলেন,
> “ছোট ছেলেমেয়েরা প্রায়ই খালে পড়ে যায়, কেউ কেউ আহতও হয়। ব্রিজ না থাকায় আমাদের জীবন হুমকির মুখে।”
মোঃ হোছাইন বলেন,
> “এই সড়কটি দুই ইউনিয়নের মানুষের প্রধান চলাচলের পথ। বর্ষায় একটিমাত্র সেতুর অভাবে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। আমরা প্রশাসনের কাছে মানবিক দিক বিবেচনায় দ্রুত সেতু নির্মাণের দাবি জানাই।”
দাবি থাকলেও কাজ নেই
স্থানীয়রা জানান, বহুবার সড়ক বিভাগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
মোঃ বেদার মিয়া বলেন,
> “সড়ক বিভাগের লোকজন শুধু আশ্বাস দিয়ে চলে যায়। আমাদের দুর্ভোগ কিন্তু কাটে না। আমরা ভোট দিই, কিন্তু আমাদের এই ন্যূনতম চাহিদা পূরণ হয় না।”
মোঃ রিদুয়ানুল হক বলেন,
> “স্কুলের শিশুরা ঝুঁকি নিয়ে পার হয়। অনেক সময় কেউ পড়ে গেলে উদ্ধারও করা সম্ভব হয় না। এই এলাকায় ব্রিজ অতি প্রয়োজনীয়। এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
এ বিষয়ে বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোছাইন বলেন,
> “খোটাখালী ছড়ায় সেতু না থাকায় দুই উপজেলার সীমান্তবর্তী অন্তত ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। বিষয়টি আমি একাধিকবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। দ্রুত সেতু নির্মাণের জন্য জোর দাবি জানাই।”
দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা
স্থানীয়দের মতে, অবিলম্বে সেতু নির্মাণে পদক্ষেপ না নেওয়া হলে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। জীবনের ঝুঁকি এড়াতে ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত