বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ পিএম
সাভারে গৃহবধূ ও তাঁর বোনকে অপহরণ নির্যাতন ধর্ষণ চেষ্টা ও বাড়ি ডাকাতি:
আড়াই কোটি টাকার বাড়ি লিখে নেওয়ার উদ্দেশ্যে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ।
রিপোর্ট করেছেন: আজগর আলি মানিক
প্রধান সম্পাদক, সিটিজি নিউজ
সাভার, ৮ জুলাই ২০২৫:
সাভারের ইমান্দিপুর এক গৃহবধূ ও তাঁর ছোট বোনকে অপহরণ, অমানবিক নির্যাতন করে ৫০০ টাকার ৮টি সাদা স্টাম্পে স্বাক্ষর, বাড়ি ডাকাতি করে নগদ ১২ লাখ ৩০ হাজার টাকা ও ১০ লক্ষ টাকার মালামাল লুট ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে। বিষয়টি সাভার থানা ও সাভার সেনাবাহিনী ক্যাম্পে দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী নাজমা বেগম।
অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, গত ২১ জুন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা তাঁর বাড়িতে জোর করে প্রবেশ করে অমানবিক নির্যাতন শুরু করেন । পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে তাঁর ছোট বোন সেলিনা বেগম দরজা খুলে দেয়। এরপরই অভিযুক্ত মোঃ সেলিম শেখ (৩২), সুমন শেখ (৩০), মোঃ মাহবুব রহমান (৪৫), মামুন (৩৫) ও রিয়তমা সহ আরও ১৪/১৫ জন অজ্ঞাত ব্যক্তি ঘরে প্রবেশ করে।
প্রবেশ করেই তারা সেলিনা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, ঘর থেকে তিনটি স্মার্টফোন (Oppo, Samsung, Symphony), একটি বাটন ফোন এবং নগদ ১২ লক্ষ ৩০ হাজার টাকা ও ১০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এরপর বিদ্যুৎ সংযোগ কেটে ঘরের সব রুমে তালা লাগিয়ে দুই বোনকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় জালাইকান এলাকায়।
অভিযোগে আরও বলা হয়, সেখানে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ৫০০ টাকার ৮টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেয়া হয়। ভুক্তভোগী নাজমা বেগম স্ট্যাম্পে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে ও তাঁর বোনকে নির্মমভাবে মারধর করেন এবং ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেয়। কয়েক ঘণ্টা অমানবিক নির্যাতনের পর রাত ১১টার দিকে আবার তাঁদের নিজ বাসায় এনে তালাবদ্ধ করে সন্ত্রাসীরা চলে যায়। পরদিন স্থানীয় ভাড়াটিয়া আমিনুর পুলিশের সহায়তায় তালা ভেঙে দুই বোনকে উদ্ধার করেন। এসময় পুলিশ অভিযুক্তদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করে। আহত নাজমা বেগম ও তাঁর বোন ২২ জুন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
নাজমা বেগম আরও অভিযোগ করেন, ২৯ জুন দুপুর ২টার দিকে অভিযুক্তরা পুনরায় তাঁর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
তিনি বলেন, "আমি এবং আমার ছোট বোন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই চক্র যে কোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। ঘটনার পর পরই আমি সেনাবাহিনী ক্যাম্প ও থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার মামলা গ্রহণ করে আসামী গ্রেফতার করেনি। নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে ভুক্তভোগীরা বাড়ি থাকতে পারছে না।
উল্লেখ্য যে, অভিযুক্ত সন্ত্রাসীরা প্রথম নির্যাতনের পর ভুক্তভোগী ঢাকা জজ কোর্টে মামলা দায়ের করেন। ঐ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাভার থানার ওসিকে। এছাড়াও ঘটনার পূর্বে ভুক্তভোগী সাভার থানায় একাধিক জিডি করেছেন। মামলা চলাকালীন অবস্থায় সন্ত্রাসীরা এরকম অমানবিক ঘটনা ঘটায়। আইন আদালত থানা পুলিশের প্রতি কোন ধরনের শ্রদ্ধা নেই অভিযুক্ত সন্ত্রাসীদের।
অতি শীঘ্রই মামলা গ্রহণ করে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে সরকার ও প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত