বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম
নওগাঁর সাপাহারের আম দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বহির্বিশ্বে
ছাদেক উদ্দিন
নওগাঁ জেলা ক্রাইম রিপোর্টার
সম্প্রতি নওগাঁ জেলার সাপাহার উপজেলার উৎপাদিত আম দেশ তথা বিশ্বের অন্যান্য দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। ইতিপূর্বে চাপাই নওয়াবগঞ্জের আম বিখ্যাত ছিল। কিন্তু বিগত এক যুগ থেকে এই গৌরবের মুকুটটি নওগাঁ জেলা চাপাই নওয়াবগন্জ থেকে কেড়ে নিয়েছে । দেশের ভেতরে ও বাইরে এই জেলার আম সরবরাহ করেছে বিগত সরকার । কিন্তু বর্তমানে সাপাহার উপজেলার উৎপাদিত আম্রপালি, কাটিমন,গৌড়মতি,ব্যানানা ম্যাংগো,বারি–৪ জাতির আম বহির্বিশ্বে রফতানির সুযোগ এসেছে। গত মাসের শেষ সমবারে ইংল্যান্ডে রফতানির উদ্দেশ্যে
এক টন আম্রপালি আম নওগাঁ জেলার সাপাহার উপজেলার ‘ বরেন্দ্র অ্যাগ্রো পার্কের ‘ মালিক সোহেল রানার বাগান থেকে প্রেরিত হয়েছে ব’লে উক্ত পার্কের মালিক সোহেল রানা নিশ্চিত করেছেন। বাংলাদেশ ফুড এন্ড ভেজিটেবল এক্সপার্ট এসোসিয়েশনের মাধ্যমে ইংল্যান্ডে ১ টন আম্রপালি আম রফতানি করেছেন বলে জানান।
তিনি আরো বলেন, বাগানের প্রত্যেক কর্মী হ্যান্ড গ্লাভ্স পরিধান করে সিকেচার কাঁচি দিয়ে বোঁটাসহ পরিপক্ক আম সংগ্রহ করে স্বাস্থ্য সম্মত পরিস্কার – পরিচ্ছন্ন ঝুড়ি তে সংরক্ষণ করে ফ্যানের বাতাস প্রদানপূর্বক দাগহীন আম বাছাই করে প্যাকেজিং করে রফতানি কারক প্রতিষ্ঠান ” নর্থ বে ঙ্গল অ্যাগ্রো লিমিটেডের মাধ্যমে ঢাকার শ্যামপুরে প্রেরিত হয়েছে।
এ বছর ৫০ মেট্রিক টন আম রপ্তানির আশা করছেন। চলতি মৌসুমে ইংল্যান্ড ছাড়াও ফিনল্যান্ড, ইতালি, সুইডেন, জার্মানি, কাতার, ওমান, আমেরিকা, নিউজিল্যান্ড, তুরস্ক, সৌদি আরবসহ কয়েকটি দেশে আম পাঠানোর অর্ডার তিনি পেয়েছেন।
সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, ‘বিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উদ্যোক্তা সোহেল রানা একজন। তাঁর বাগানের আম্রপালি ইংল্যান্ডে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘সাপাহারের আম যাচ্ছে বিদেশে। এটা খুবই খুশির খবর। সোহেল রানার মাধ্যমে বিদেশে যাচ্ছে। ভারপ্রাপ্ত উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, বিদেশে নিরাপদ আম রপ্তানি করার লক্ষ্যে নওগাঁয় ৮০ জন চাষিকে ‘উত্তম কৃষিচর্চার (গ্যাপ)’ মাধ্যমে আম চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে বেশ কিছু চাষির সঙ্গে রপ্তানিকারক কোম্পানিগুলোর চুক্তি হয়েছে। তাঁদের মধ্যে সোহেল রানা নামের একজন চাষি তাঁর বাগান থেকে বিদেশে আম্রপালি আম পাঠিয়েছেন।এটি নওগাঁ থেকে বিদেশে আম রফতানির প্রথম চালান।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত