বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ পিএম
কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে কিশোরিকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় মামলা
মোঃ মনিরুজ্জামান, কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করা হয়েছে থানায় ।
বৃহস্পতিবার (৩জুলাই) উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের শাহাবুদ্দিন (ভুক্তভোগীর বাবা) আশরাফুল হক পূর্ণ (২০)কে আসামী করে এ মামলা দায়ের করেন । মামলা নং ৫ ।
মামলা মারফত জানা যায়, একই ইউনিয়নের পার্শ্ববর্তী নিলাম্বরখিলা গ্রামের আরজু মেম্বারের ছেলে
আশরাফুল হক পূর্ণ এর সাথে মোঃ শাহাবুদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তারের (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক (০১)
বছর যাবত । তারা দুজন একই শিক্ষা প্রতিষ্ঠানে ও একই স্থানে প্রাইভেট পড়ে আসছিলো। সে আলিম (এইচএসসি) ও সুমাইয়া দাখিল (এসএসসি) শ্রেণীর শিক্ষার্থী ছিলো । তাদের চলাফেরা ও প্রেমের সম্পর্ক এলাকায় অনেকেই জানতেন বলে জানা যায় । গত শনিবার (৭ই জুন) দিবাগত রাত ০৯টায় বিয়ের প্রলোভনে শাহাবুদ্দিনের মেয়ে গোপনে তার নিজ বাড়িতে পড়ার রুমে ধর্ষণের শিকার হয় । এরপর গত রবিবার (২৯জুন) অনুমান সকাল ১০টায় রোয়াইলবাড়ি বাজারে পূর্ণ প্রেম ও বিয়ের বিষয়টি অস্বীকার করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে পূর্ণ সুমাইয়াকে চড় থাপ্পড় ও কিল-ঘুষিতে মারধর করে । পরে সুমাইয়া বাড়ি ফিরে দুঃখে, রাগে ও অভিমানে কীটনাশক বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত মঙ্গলবার (১জুলাই) ঢাকা মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে গাজীপুরের স্কয়ার মাস্টার বাড়ি পৌঁছাতেই অনুমান সকাল ৭টা ৪০ মিনিটে সুমাইয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে । মামলায় আরো উল্লেখ করা হয়, বিষ পানের কারণ ও বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক বা ধর্ষণের শিকার হওয়া বিষয়টি ভুক্তভোগী সুমাইয়া নিজের মুখে বলে গেছে তার মায়ের কাছে । এবং তার লিখিত প্রমাণ রয়েছে।
ঘটনা পরিপূর্ণ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান স্যার মুঠোফোনে জানিয়েছেন যে, বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে । আসামিকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থায় সক্রিয় রয়েছে পুলিশ ।
মোঃ মনিরুজ্জামান, কেন্দুয়া,নেত্রকোনা
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত