বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম
"দুঃসময়ের রাজনীতিতে আমরা ছিলাম, হাইব্রিড নেতাদের জন্য নয়" — রাঙ্গুনিয়ার যুবদল নেতা মিজান
চট্টগ্রাম প্রতিনিধি: ওমর ফারুক
রাঙ্গুনিয়া উপজেলার ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে দলের বর্তমান অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন,
“বিগত ১৬-১৭ বছর ধরে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে গণঅভ্যুত্থানের মতো বহু বাধা অতিক্রম করেছি। পিকেটিং করতে গিয়ে পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও মিথ্যা মামলাসহ নানান নিপীড়নের শিকার হয়েছি নিঃস্বার্থভাবে। অথচ এখন, যখন দলে সুসময় ফিরছে, তখন আমাদের উপেক্ষা করে কিছু হাইব্রিড
নেতাকে এগিয়ে আনা হচ্ছে।”
মিজান অভিযোগ করেন,
“আমরা কি রাজনীতি করে ভুল করেছি? দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন না, প্রবাসে থেকে আরাম করছিলেন, এখন তারা এসে আমাদের সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমনও সময় গেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও পুলিশের সহযোগিতায় আমাদেরকে রাজপথ থেকে সরাতে চেয়েছে। তবুও আমরা পিছু হটিনি।”
তিনি আরও বলেন,
“আগস্টের পর থেকে আমাদের ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু আমি হুঁশিয়ার করে দিতে চাই—তৃণমূলের প্রকৃত নেতাকর্মীরা যখন রাজপথে নামবেন, তখন স্বৈরাচারী আওয়ামী লীগ কিংবা দলের ভেতরে থাকা কোনো হাইব্রিড নেতাই রেহাই পাবে না। আমরা অর্থ বা লোভের বিনিময়ে রাজনীতি করিনি, বরং নিজের অর্থ খরচ করে দেশ ও দলের জন্য রাজপথে দাঁড়িয়েছি।”
বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তৃণমূলের অনেক নেতাকর্মী এতে সংহতি প্রকাশ করেছেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত