বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম
সুনামগঞ্জে ইউপি সদস্যকে হত্যার হুমকি, থানায় জিডি
মোশাহিদ আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যকে হত্যার হুমকি দেয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় এই সাধারণ ডায়েরি করেন। যাহার নং-১০৬৪। ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ সুয়েল আহমদ মনু সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামের মৃত হাজী আব্দুর রহমানের পুত্র।
থানা ও ভুক্তভোগী ইউপি সদস্য সূত্রে জানা যায়, দরগাপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুয়েল আহমদ মনু’র সাথে অভিযুক্ত পার্শ্ববর্তী ছাতক থানাধীন ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সাকিনের আত্মীয় মৃত হাজী আব্দুর রহমানের পুত্র আক্তার হোসেন কাজল দ্বন্দ্ব বিরাজমান। গত শুক্রবার(২৭ জুন) দুপুরে ইউপি সদস্য মোঃ সুয়েল আহমদ মনুকে স্থানীয় ভামভমি বাজারে পাইয়া অভিযুক্ত আক্তার হোসেন কাজল অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন ইউপি সদস্য গালিগালাজের প্রতিবাদ করায় অভিযুক্ত আক্তার হোসেন কাজল তাকে মারপিট করতে উদ্যত হলে আশপাশ হইতে লোকজন এসে তাকে অভিযুক্তের কবল থেকে রক্ষা করেন। পরে অভিযুক্ত আক্তার হোসেন কাজল ইউপি সদস্য মোঃ সুয়েল আহমদ মনুকে প্রাণে হত্যার ভয়ভীতি ও হুমকি দেন। পরে ইউপি সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ইউপি সদস্য মোঃ সুয়েল আহমদ মনু বলেন, অভিযুক্ত আক্তার হোসেন কাজল আমাকে হত্যার হুমকি দেয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত আক্তার হোসেন কাজল একজন খারাপ প্রকৃতির লোক। আমি তার বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আক্তার হোসেন কাজল বলেন, ইউপি সদস্য মোঃ সুয়েল আহমদ মনুর সাথে জায়গা জমি নিয়া আমার দ্বন্দ্ব রয়েছে। ঘটনার দিন প্রথমে তার সাথে আমার ঝগড়া ও কথা কাটাকাটি হয়েছে এবং তাকে আমি হুমকি দিয়েছি। সেও আমাকে হুমকি দিয়েছে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে-এমন উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত