সংবাদ শিরোনাম

চাচা-চাচি ও ভূমিদস্যু মাসুকের ষড়যন্ত্রে বিধ্বস্ত প্রবাসীর পরিবার ‎

চাচা-চাচি ও ভূমিদস্যু মাসুকের ষড়যন্ত্রে বিধ্বস্ত প্রবাসীর পরিবার ‎

sub-editor    ০৭:৩১ পিএম, ২০২৫-০৬-২২    44

চাচা-চাচি ও ভূমিদস্যু মাসুকের ষড়যন্ত্রে বিধ্বস্ত প্রবাসীর পরিবার ‎

চাচা-চাচি ও ভূমিদস্যু মাসুকের ষড়যন্ত্রে বিধ্বস্ত প্রবাসীর পরিবার

‎স্টাফ রিপোর্টার:

‎মৌলভীবাজার সদর উপজেলার জাগৎসীর ইউনিয়নের নাগড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক প্রবাসী পরিবারের ওপর ধারাবাহিক হামলা, হুমকি এবং মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করা হয়েছে প্রবাসীর আপন ভাই মাহফুজুর রহমান মোবারক, তার স্ত্রী রত্না বেগম এবং ঘনিষ্ঠ সহযোগী ভূমিদস্যু মাসুক, কিশোর গ্যাং লিডার তামিমসহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

‎ভুক্তভোগী হালিমা ইসলাম (৪৩) জানান, তার স্বামী সামছুল ইসলাম সৌদি প্রবাসী এবং তাদের একমাত্র ছেলে সাহেল ইসলাম সোহান (১৭) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। ২০২৪ সালের ৯ অক্টোবর সাহেলের উপর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। কিশোর গ্যাং লিডার তামিম, শাহীনসহ কয়েকজন সাহেলের দাঁত ভেঙে দেয়। মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা হলেও (মামলা নং ২০/৩১০, তারিখ ১৩ অক্টোবর ২০২৪) এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নির্লিপ্ততায় দীর্ঘ ছয় মাসেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

‎পরবর্তীতে, চলমান এসএসসি পরীক্ষার সময় ১২ এপ্রিল ২০২৫ ভূমিদস্যু মাসুক ও তার সহযোগী কাইয়ুম, কামাল, ইকবাল, সোয়েব, মাহফুজুর রহমান মোবারকের নেতৃত্বে সাহেলের বাড়িতে হামলা চালানো হয়। হালিমা ইসলাম ও তার ১৪ বছরের কন্যা ছাবিলা ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হন। সাহেল প্রাইভেট পড়ে বাড়ি ফিরলে তাকেও কাঠের টেবিল দিয়ে আঘাত করা হয়।

‎আত্মরক্ষায় প্রতিরোধ করতে গিয়ে মোবারকের চোখে সামান্য আঘাত লাগলে তার স্ত্রী রত্না বেগম ১৩ এপ্রিল একটি পাল্টা মিথ্যা মামলা দায়ের করেন হালিমা, সাহেল এবং প্রবাসী সামছুল ইসলামের নামে। আদালত ১৬ ও ১৭ এপ্রিল হালিমা ও সাহেলকে জামিন দেন।

‎তবে প্রতিপক্ষের দখল নীতির অংশ হিসেবে হালিমার অনুপস্থিতিতে তাদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। থানায় অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পায়নি পরিবারটি।

‎সবশেষে, “হুমকি ও ভয়ভীতি প্রদর্শন” অভিযোগে সাহেলের জামিন বাতিলের আবেদন করে প্রতিপক্ষ। তদন্ত কর্মকর্তা এসআই মনোজ কুমার সরকার একতরফা প্রতিবেদন জমা দিলে আদালত ২৬ মে সাহেলের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে সাহেল কারাগারে এবং তার মা ও বোন আত্মগোপনে রয়েছেন।

‎“আমার ছেলে মেধাবী, নির্দোষ, তবুও জেলে”

‎মা হালিমা ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে সাহেল নির্দোষ। ওর একটাই অপরাধ ভূমি রক্ষায় প্রতিরোধ করেছে। মিথ্যা মামলায় তাকে জেলে ঢুকানো হয়েছে, আমি ও আমার মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা, ঘরের তালা খুলে দেওয়ার অনুমতি, এবং মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জোর দাবি জানান। সেই সঙ্গে মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

‎“এই হামলা একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র”

‎মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাহেলকে একজন মেধাবী, নম্র শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বলেন: এই মামলা সম্পূর্ণ মিথ্যা। কিশোর গ্যাং ও ভূমিদস্যুরা তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। তারা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন ছাত্রের জীবন এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না।

‎“মাসুক-তামিম চক্র এলাকায় ত্রাস”

‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভূমিদস্যু মাসুক ও কিশোর গ্যাং লিডার তামিম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জমি দখল, ভয়ভীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো তাদের নিত্যনৈমিত্তিক কাজ। এসবের পেছনে মাহফুজুর রহমান মোবারকের মদদ রয়েছে।

‎প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ:

‎আইন ও মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতদুষ্ট আচরণ উদ্বেগজনক। তারা বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার প্রয়োজন। সাহেলের মুক্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান দায়িত্ব হওয়া উচিত প্রশাসনের।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ