সংবাদ শিরোনাম

ইসরায়েলে ছোড়া হলো ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘সিজ্জিল’

sub-editor    ১২:১৩ পিএম, ২০২৫-০৬-২১    25

ইসরায়েলে ছোড়া হলো ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘সিজ্জিল’

ইসরায়েলে ছোড়া হলো ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘সিজ্জিল’

প্রতিনিধি: মহিমা খান
প্রকাশকাল: ২১ জুন, ২০২৫

ইসরায়েলের অভ্যন্তরে ইরান তাদের সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সিজ্জিল’ ব্যবহার করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক ঘোষণায় বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক প্রতিক্রিয়া শুরু হয়েছে।”
সাম্প্রতিক এই হামলার পর ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র আবারও আলোচনায় উঠে আসে। এটি ইরানের তৈরি একটি দুই ধাপবিশিষ্ট ভূমি-থেকে-ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল। কঠিন জ্বালানি ব্যবহার করে দ্রুত উৎক্ষেপণের ক্ষমতা রাখে ক্ষেপণাস্ত্রটি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিজ্জিল ক্ষেপণাস্ত্র প্রায় ১৮ মিটার দীর্ঘ এবং ৭০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। এটি আনুমানিক ২,০০০ কিলোমিটার পাল্লা অতিক্রম করতে পারে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
‘সিজ্জিল’ নামটি এসেছে পবিত্র কোরআনের সূরা ফীল থেকে, যেখানে আল্লাহ তাআলা হস্তীবাহিনীর ওপর আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছিলেন:
“আর তিনি তাদের উপর প্রেরণ করেন দলবদ্ধ আবাবীল পাখি, যারা তাদের উপর নিক্ষেপ করছিল পাথরসমূহ সিজ্জিল (পাথরে রূপান্তরিত মাটির)।”
—(সূরা ফীল, আয়াত ৩-৪)। 
সেখানে ‘সিজ্জিল’ শব্দটি আব্রাহার হস্তীবাহিনীর ওপর আবাবীল পাখির ছোড়া কঠিন পাথর বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইরান এই নামকে প্রতীকী প্রতিরোধের বার্তা হিসেবে উপস্থাপন করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র সাপের ফনার মতো আকাশে উড়ে লক্ষ্যে আঘাত হানছে। ভিডিওটির সূত্র নিশ্চিত না হলেও অনেকেই একে সিজ্জিলের বাস্তব অভিযান বলে দাবি করেছেন।
সিজ্জিল প্রকল্পের সূচনা হয়েছিল ১৯৯০-এর দশকের শেষভাগে। এটি ইরানের পুরনো জিলজাল ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি হলেও বর্তমানে এটি অনেক বেশি উন্নত এবং আধুনিক প্রতিরক্ষা কৌশলে ব্যবহারের উপযোগী।
এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ