সংবাদ শিরোনাম

ঢাকা প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালায় সিটিজি ক্রাইম নিউজের সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ

sub-editor    ০৩:৫১ পিএম, ২০২৫-০৬-০৩    94

ঢাকা প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালায় সিটিজি ক্রাইম নিউজের সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ

ঢাকা প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালায় সিটিজি ক্রাইম নিউজের সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ

রিপোর্ট: আজগর আলী মানিক
প্রধান সম্পাদক, সিটিজি ক্রাইম নিউজ।

ঢাকা, ৩ জুন ২০২৫:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ববোধ ও তথ্য সংগ্রহে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাটি ছিল সময়োপযোগী এবং কার্যকর।

প্রশিক্ষণে বিশেষভাবে অংশ নেন চট্টগ্রাম ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম সিটিজি ক্রাইম নিউজ-এর প্রতিনিধিরা। প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম জেলা প্রতিনিধি ওমর ফারুক কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে জাতীয় সনদপত্র গ্রহণ করেন।

আবুল কালাম আজাদ বলেন, “এই প্রশিক্ষণ আমাদের পেশাগত জীবনে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। সাংবাদিকতার মূলনীতিগুলো আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ হয়েছে।” চট্টগ্রাম জেলা প্রতিনিধি ওমর ফারুক জানান, “এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা। আলোচনা হয় সাংবাদিকতার দায়িত্ব, সংবাদ পরিবেশনের নৈতিক দিক, তথ্য যাচাই, সোর্স সুরক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলি নিয়ে। কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের মাঝে পেশাগত মান উন্নয়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের এ আয়োজন গণমাধ্যমে পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা আগামী দিনে মাঠপর্যায়ে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন।

সবার মাঝে প্রশংসিত হয় সিটিজি ক্রাইম নিউজের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ, যা ভবিষ্যতে এ গণমাধ্যমটির পেশাগত উৎকর্ষতা ও গ্রহণযোগ্যতাকে আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ