মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩১ পিএম
পঙ্গু দিনমজুর এলাহি মিয়ার আহাজারি: দলীয় অবহেলা, মামলা-হামলার বোঝা ও জীবনের করুণ বাস্তবতা
রিপোর্ট: আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি নিউজ।
চাঁদপুর জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামের এক পঙ্গু ও দিনমজুর মানুষ মোঃ এলাহি মিয়া আজ যেন এক জীবন্ত করুণ চিত্র। দলীয় ত্যাগ, নির্যাতনের ইতিহাস ও অবহেলার গ্লানিতে ভরপুর তার জীবন। মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে এলাহি মিয়া বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে একের পর এক মিথ্যা মামলার শিকার হয়েছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যন্ত তিনি দশটির বেশি রাজনৈতিক মামলায় হেনস্তার শিকার হন। অথচ দলীয় কোনো নেতাকর্মী কিংবা স্থানীয় ইউনিটের কেউ তার পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেছেন তিনি।
২০০৭ সাল থেকে এলাহি মিয়া ছিলেন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী। দৌলতপুর গ্রামেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু রাজনৈতিক পরিচয়ই যেন তার অভিশাপ হয়ে দাঁড়ায়। এলাহি মিয়ার অভিযোগ, ওই সময় আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়, মারধর করে এবং একের পর এক মামলা দিয়ে তাকে সামাজিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি বলেন, “আমাকে গ্রামে থাকতে দেয়নি, পালিয়ে থাকতে হয়েছে। অথচ সেইসব হামলাকারী এখন বিএনপির নাম ভাঙিয়ে গ্রামে দাপট দেখাচ্ছে।”
এলাহি মিয়া বর্তমানে শারীরিকভাবে পঙ্গু এবং জীবিকা নির্বাহ করেন দিনমজুরের কাজ করে। পরিবারের অবস্থা করুণ। তার মতে, দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে দাঁড়ানো, মামলা-হামলা মাথায় নেওয়া—সবই করেছেন কিন্তু কোনো দিন এক টুকরো সাহায্য পাননি। এলাহি মিয়া বলেন, “আজ আমি বেকার, আমি পঙ্গু। আমাকে দেখার কেউ নাই। নেতারা যখন ক্ষমতায় ছিল, তখনও খোঁজ নেয়নি, এখন তো আরও দূরের বাতি।”
দলের প্রধান তারেক রহমানের কাছে আকুল আবেদন জানিয়ে এলাহি মিয়া বলেন, “আমি আপনার কর্মী, আমি এই দলে থেকে আজ সব হারিয়েছি। আপনি যদি আমার দিকে একবার দৃষ্টি দেন, তাহলে হয়তো আমার মতো হাজারো অবহেলিত ত্যাগীদের জীবন একটু আলোর মুখ দেখবে।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, যারা আমার ওপর নির্যাতন করেছে, তারা এখন গায়ে বিএনপির চাদর জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি চাই তাদের বিরুদ্ধে তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সেইসঙ্গে আমার ক্ষতিপূরণও চাই।”
এলাহি মিয়ার এই আর্তনাদ শুধুমাত্র একজন নেতাকর্মীর নয়, এটি হাজারো অবহেলিত রাজনৈতিক ত্যাগীর এক নিঃশব্দ প্রতিবাদ। এখন দেখার বিষয়—দলীয় শীর্ষ নেতৃত্ব তার এই আবেদন শুনবে কি না। এক পঙ্গু মানুষকে শুধু সান্ত্বনা নয়, বাস্তবিক সহযোগিতা দেওয়া সময়ের দাবি হয়ে উঠেছে।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত