সংবাদ শিরোনাম

ভূমি অফিসের মোস্তাক ও পোস্ট অফিসের শহিদুল: জালিয়াতি ও দুর্নীতির জালে কোটি টাকার সম্পদ

sub-editor    ০৪:৩০ পিএম, ২০২৫-০৫-২৯    88

ভূমি অফিসের মোস্তাক ও পোস্ট অফিসের শহিদুল: জালিয়াতি ও দুর্নীতির জালে কোটি টাকার সম্পদ

ভূমি অফিসের মোস্তাক ও পোস্ট অফিসের শহিদুল: জালিয়াতি ও দুর্নীতির জালে কোটি টাকার সম্পদ
রিপোর্ট: আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি নিউজ

কুমিল্লার ভূমি অফিসে কর্মরত মোস্তাক ও তার ভাই চট্টগ্রামের পোস্ট অফিসে কর্মরত শহিদুলের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, জালিয়াতি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। এ দুই ভাই মূলত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চাপাছড়ি এলাকার বাসিন্দা। মোস্তাকের পিতার নাম মৃত দুদুমিয়া।

বিশ্বস্ত সূত্র ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, মোস্তাক ও শহিদুল সরকারি চাকরিতে প্রবেশের সময় বয়স কমানোর উদ্দেশ্যে অষ্টম শ্রেণির নকল সনদ ও জাল আইডি কার্ড ব্যবহার করেছেন। প্রকৃতপক্ষে তারা ডিগ্রি পাস হলেও নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসব জাল দলিল দেখিয়ে সরকারি চাকরি লাভ করেন। এরপর থেকেই তাদের বিলাসবহুল জীবনযাপন শুরু হয়।

দুই ভাই বর্তমানে সরকারি সুবিধার পুরোপুরি ভোগ করছেন এবং গড়ে তুলেছেন একাধিক আলিশান বিল্ডিং ও দামি গাড়ি। স্থানীয়রা জানান, তাদের এসব সম্পদের উৎস নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। এমনকি অনেকে দাবি করছেন, তারা অবৈধ ব্যবসার সাথেও জড়িত। ঘুষ, কমিশন ও জমিজমা সংক্রান্ত বেআইনি লেনদেনের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

মোস্তাক ও শহিদুলের পরিবারে পাঁচ ভাই রয়েছেন। তাদের মধ্যে একজন মসজিদের ইমাম, যিনি ‘দুই নম্বর হুজুর’ নামে পরিচিত এবং অন্যজন এরশাদ, যিনি সমাজে সৎ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তবে মোস্তাক ও শহিদুলের অনৈতিক কর্মকাণ্ডে গোটা পরিবার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

স্থানীয় সচেতন নাগরিকরা এ দুই ভাইয়ের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এই দুর্নীতিবাজদের শাস্তি না হলে সমাজে অন্যরাও এমন অপরাধে উৎসাহিত হবে।

এ বিষয়ে ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গেছে, প্রাথমিক তথ্য যাচাই শেষে দুদক তদন্ত শুরু করতে পারে। অভিযোগ প্রমাণিত হলে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রতিবেদন একটি চলমান অনুসন্ধানের অংশ।
দ্বিতীয় পর্বে আসছে – মোস্তাক-শহিদুলের অবৈধ ব্যবসা, সম্পত্তির বিস্তারিত তালিকা ও প্রশাসনের নীরব ভূমিকার চিত্র।
(চলবে…)

সিটিজি নিউজ | সত্য প্রকাশে আপসহীন।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ