বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৩ এএম
বায়েজিদ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম্য: ভুক্তভোগী আরমানের অভিযোগে তোলপাড়
রিপোর্ট :আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি নিউজ।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের রাজত্ব দিন দিন বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আরমান। তার দাবি, ২০২৫ সালের ২৩ মে বিকেল ৫টার দিকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত মোঃ হিরা তার দলবল নিয়ে আরমানের বাসায় এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হিরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেয়।
আরমান জানান, হিরা একজন কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী। চাঁদা দাবি করার সময় তার সাথে ছিল মাহি রুবেল, শরীফসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল। সবাই নিজেদেরকে আওয়ামী নেতাকর্মী দাবি করে এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। আরমান অভিযোগ করেন, ঘটনার সময় বায়েজিদ থানার এক তদন্ত ওসি নিজে উপস্থিত ছিলেন এবং হিরাদের পক্ষ নিয়ে আরমানকে হুমকি দিয়ে যান। তিনি বলেন, “তদন্ত ওসি আমাকে সাফ জানিয়ে দেন, ২৪ ঘণ্টার মধ্যে বাসা খালি না করলে অস্ত্র মামলায় ফাঁসানো হবে।”
এই ঘটনার পর আরমান নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “যেখানে মানুষ বিপদে পড়লে আইনের আশ্রয় নেয়, সেখানে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাই যদি সন্ত্রাসীদের সহযোগী হয়ে কাজ করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, বায়েজিদ থানার আশেপাশে এখন কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। মাহি রুবেল নামের এক যুবকের নেতৃত্বে একটি কিশোর গ্যাং নিয়মিত চাঁদাবাজি, জমি দখল এবং হুমকি-ধামকি দিয়ে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। প্রশাসনের নিরব ভূমিকা এবং রাজনৈতিক পরিচয়ে রুবেল ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসনের নীরবতা এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এইসব সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। একের পর এক অভিযোগ ওঠার পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।
অন্যদিকে এই বিষয়ে থানার বক্তব্য জানতে চাইলে তারা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে। তবে এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ এবং ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছে, প্রশাসন যদি দায়িত্বে অবহেলা করে এবং রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসীদের রক্ষা করে, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত