মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১২:২৯ পিএম
রিপোট করেছেন আজগর আলি মানিক প্রধান সম্পাদক সিটিজি নিউজ।।।। চট্টগ্রামে প্রকাশ্য গুলি করে আলোচিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে হত্যা মামলায় মামা-ভাগনেকে গ্রেফতার করেছে আইনশৃংখলা। আটক দুইজন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই ও ভাগনেকে গ্রেপ্তার করা হুয়েছে।
গ্রেফতার দুইজন হলেন ঢাকাইয়া আকবর হত্যা মামলার এজাহার ভূক্ত ৬ নম্বর আসামি ওসমান আলী সেগুন ও ৮ নম্বর আসামী মো. আলভিন।
সোমবার (২৬ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাতে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি স্বিকার করা না হলেও মঙ্গলবার পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। র্যাব আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে৷
উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের একটি হোটেলে এক নারীসহ বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় মোটরসাইকেল যোগে আসা একদল সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবরকে গুলি করে। শরীরে একাধিক গুলিবিদ্ধ আকবরকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।
এ ঘটনায় নিহত আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে বিদেশে আত্মগোপনে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খান প্রকাশ বড় সাজ্জাদ গ্রুপের সাথে বিরোধের জেরেই পরিকল্পিত ভাবে ঢাকাইয়া আকবরকে হত্যা করা হয়৷
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত