বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৩ এএম
মেধা মূল্যায়ন ২০২৪ এর
বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর ক্লাস্টারের শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলভাংগার মর্জাত বাওড়ের পাশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা মূল্যায়ন প্রতিযোগিতার উদ্ভাবক অত্র ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনজুরুল আলম। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া লেখার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে বারবাজার ও কাষ্ঠভাংগা ইউনিয়নের ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল এই মূল্যায়ন প্রতিযোগীতার আয়োজন করা
হয়। চলতি বছরের ৫ জানুয়ারি বেলাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পুরস্কারের অর্থায়নে সহযোগীতা করেন স্থানীয় সামাজিক সংগঠন এরাদ আলী ফাউন্ডেশন।
প্রতিযোগীতায় ১ম থেকে ১০ স্থান অর্জনকারী ১৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র ক্লাস্টারের প্রধান শিক্ষকগণ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী রাফান আফনান, আব্দুল আল মামুন, আয়েশা সিদ্দিকা নেহা তাদের বক্তব্য তুলে ধরে। আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নিজস্ব উদ্যোগে সাবলীল রিডিং উৎসবসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করে চলেছেন। "মেধা মূল্যায়ন" এরই ধারাবাহিকতায় চলমান একটা প্রতিযোগিতা। আগামীতে ক্ষুদ্র পরিসরে হলেও তার ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় একটি লাইব্রেরি স্থাপন করবেন বলে উল্লেখ করেন মূল আয়োজক।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত