বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৩ এএম
আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।
নরসিংদীর মনোহরদী ঐতিহ্যবাহী হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি খেলার পূর্বে বক্তব্যে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করেন এবং আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করেন। এ সময় তিনি
বলেন, “দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেয়ার আহবা জানান।
টুর্নামেন্টের উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ, খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ ও গঠনমূলক সমাজ গড়তে পারে।”
খেলার সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও মনোহরদী-বেলাবরের মাটি ও মানুষের প্রিয় নেতা আব্দুল কাদির ভুইয়া জুয়েল। তিনি প্রধান অতিথি এবং উদ্ভোদক কে শত ব্যস্থতার মাঝেও সময় দেয়ার জন্য টুর্নামেন্টের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে টুর্নামেন্টের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে সুুন্দর ও সফল একটি টুর্নামেন্ট উপহার দেয়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ প্রদান করেন।
খেলায় অংশ নেয় সাতপাইকা যুব একাদশ, শিবপুর এবং আফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশন, কাপাসিয়া। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে সাতপাইকা যুব একাদশ ২-১ গোলে জয় লাভ করে।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকগণ। জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ প্রায় ৬০ হাজার দর্শক খেলা উপভোগ করেন
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত