সংবাদ শিরোনাম

রাঙুনিয়ায় দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা

sub-editor    ০৭:২৪ এএম, ২০২৫-০৫-১৬    94

রাঙুনিয়ায় দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা

রাঙুনিয়ায় দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা

রিপোর্ট :মো: ওমর ফারুক,চট্টগ্রাম। 

চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলায় একটি জমি দখলচেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বঘোষণা ছাড়াই ১৪ মে ২০২৫ ইং তারিখে একটি দল মিলে ১৮৬৯ নং খতিয়ানের ৩৩২৬ নং দাগে অবস্থিত ২০ শতক জমিতে বেআইনিভাবে প্রবেশ করে। অভিযোগকারীর দাবি, তারা জায়গাটিতে নতুন করে একটি দেওয়াল নির্মাণ করে জমিটি দখলের চেষ্টা চালায়।

ভুক্তভোগী তাওয়াব বিন বকর চৌধুরী সাকাফি (১৮), রাঙুনিয়ার মধ্যঘাগড়া এলাকার বাসিন্দা, বর্তমানে খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজার গেইট এলাকায় বসবাস করছেন। তিনি অভিযোগপত্রে জানান, তার মালিকানাধীন সম্পত্তিতে ১ নম্বর বিবাদী চৌধুরী হাচান ইবনে কাশেমসহ আরও তিনজন—কামরুল হাসান কাদেরী রুহিন, নুর নবী ও আব্দুস সালাম—এবং অজ্ঞাত ৫-৬ জন সহযোগী মিলে বেআইনিভাবে প্রবেশ করে সম্পত্তির দখল নেওয়ার চেষ্টা করে।

ঘটনার বিষয়ে জানতে পেরে তাওয়াব তার বড় বোন ওয়াহিদা চৌধুরীকে জানান। তিনি বিবাদীদের সঙ্গে যোগাযোগ করলেও, তারা সম্পত্তিটি নিজেদের ক্রয়কৃত দাবি করে। অথচ উক্ত জমি নিয়ে বর্তমানে ৩য় যুগ্ম জেলা জজ আদালতে ১৩৪/২৪ নং একটি মামলা চলমান রয়েছে এবং ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারী রয়েছে। আদালতের এমন আদেশ থাকা সত্ত্বেও বিবাদীরা বেআইনিভাবে জমিতে প্রবেশ ও নির্মাণ কাজ শুরু করেন, যা সরাসরি আদালত অবমাননার শামিল বলে মনে করছেন ভুক্তভোগী।

অভিযোগকারীর আশঙ্কা, এই পরিস্থিতিতে তারা যদি ঘটনাস্থলে যান, তবে তাদের ওপর প্রাণনাশের মতো হামলা হতে পারে। এছাড়া এই ঘটনার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে রাঙুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তাওয়াব বিন বকর চৌধুরী একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি চান, এই ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাঙুনিয়া অঞ্চলে জমি নিয়ে বিরোধ নতুন কিছু নয়, তবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের ঘটনা উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এমন ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা রয়েছে।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ