বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৯ এএম
রাংগামাটির বাঘাইছড়ি পার্বত্য এলাকার জনগোষ্ঠীর মাঝে ৫০ মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্রণালয়ের উদ্যেগে মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি - বাঙালী জনগোষ্ঠীর ২৫০০ টি পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) ও বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথ ভাবে রাংগামাটির বাঘাইছড়ি উপজেলার ০৮ টি ইউনিয়ন ও ০১ টি পৌর সভার মোট ১১ টি স্থানে দুইদিন ব্যাপী এই খাদ্য শস্য
বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) বাঘাইহাট ব্যাটালিয়নের ও মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মারিশ্যা,রুপকারী,খেদারমারা,আমতলী, সারোয়াতলী,ইউনিয়ন পরিষদ মোট ০৭ টি স্থানে খাদ্য শস্য বিতরণ করা হয়।
আজ সকাল ১১.০০ ঘটিকায় বাঘাইহাট ব্যাটালিয়নের আশেপাশের এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর মাঝে খাদ্য শস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোঃ শাহরিয়ার ইকবাল।এবং খাগড়াছড়ি সেক্টর এর অধিনস্ত মাচাংল বাজার এলাকায় খাদ্য শস্য বিতরণ করা খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম।এছাড়া আরো উপস্থিত ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মহিউদ্দিন ফারুকী ও মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক।
খাদ্য শস্য বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোঃ শাহরিয়ার ইকবাল বলেন বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং দেশের যে কোন সমস্যা সমাধানে এগিয়ে আসে।বিশেষ করে পার্বত্য জনগোষ্ঠী পাহাড়ি - বাঙালি মাঝে কিভাবে সমতা বজায় রেখে শান্তি - শৃঙ্খলার প্রতিষ্ঠার মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীর মান- উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে।
এছাড়াও পার্বত্য জনগোষ্ঠীর মাঝে শিক্ষা, স্বাস্হ্য নিয়ে এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে কাজ করে থাকে।
এছাড়াও আগামীকার বুধবার আরও ০৪ টি স্থানে খাদ্য শস্য বিতরণ করা হবে বলে জানান।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত