বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৬ এএম
দুই সতীনের সংঘর্ষে কোতোয়ালি থানা উত্তপ্ত: নির্যাতনের অভিযোগে তদন্ত দাবি
প্রতিবেদক: আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি ক্রাইম নিউজ
চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানায় দুই সতীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক আব্দুল নবী লেদুর ছোট স্ত্রী শম্পা আক্তার অভিযোগ করেছেন, থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
শম্পা আক্তার গণমাধ্যমে জানিয়েছেন, “আমি শুধু আমার স্বামীকে এক নজর দেখতে গিয়েছিলাম কোতোয়ালি থানায়। কিন্তু সেখানে গিয়ে দেখি, আমি যেন অপরাধী! আমাকে ধরে টেনে নিয়ে গিয়ে প্রচুর মারধর করেছে, গালাগালি করেছে। আমি এর সঠিক বিচার চাই।”
জানা গেছে, শম্পা আক্তার ছোটবেলা থেকেই হাসিখুশি স্বভাবের ছিলেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। এক পর্যায়ে আব্দুল নবী লেদুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যিনি একজন পরিচিত সন্ত্রাসী এবং আরেক আলোচিত ব্যক্তি লেদুর বডিগার্ড হিসেবে কাজ করতেন। প্রেমের সম্পর্ক থেকেই পরবর্তীতে বিয়ে হয় তাদের।
অন্যদিকে, লেদুর দ্বিতীয় স্ত্রী লাকি আক্তারের সঙ্গেও তার পরিচয় হয় মদপানের মাধ্যমে। সেই ঘনিষ্ঠতা থেকেই গড়ে ওঠে দাম্পত্য সম্পর্ক। তবে জানা গেছে, লেদুর আরও একাধিক স্ত্রী রয়েছে, যাদের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, থানায় শম্পার উপর চালানো নির্যাতনের অভিযোগকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠন এবং এলাকাবাসী এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শম্পা আক্তার বলেন, “আমি দেশবাসী, গণমাধ্যম ও পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা আমাকে মেরেছে, অপমান করেছে, তাদের বিচার হোক। আমি কোনো অপরাধ করিনি, শুধু স্বামীকে দেখতে গিয়েছিলাম।”
কোতোয়ালি থানা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামের সামাজিক অঙ্গনে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—নারী নির্যাতন, বহুবিবাহ, ও সন্ত্রাসী কার্যক্রম ঘিরে সমাজে কী ধরনের প্রভাব পড়ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত